করোনার জের, সপ্তাহান্তেবন্ধ থাকবে জগন্নাথদেবের মন্দিরের দরজা
করোনার জের, সপ্তাহান্তেবন্ধ থাকবে জগন্নাথদেবের মন্দিরের দরজা
গোটা দেশজুড়ে ক্রমেই সংক্রমণের তেজ বাড়িয়ে চলেছে মারণ করোনা। এদিকে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৬০৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। এদিকে চলতি মাসেই ফের করোনা আতঙ্ক জাঁকিয়ে বসে পুরীর জগন্নাথ মন্দিরেও। একের পর এক সেবায়েতের করোনা সংক্রমণের খবর মিলতে থাকে। যার জেরে এবার সপ্তাহান্তে জগন্নাথদেবের মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আগামী ১৯ এপ্রিল থেকেই নতুন নির্দেশিকা কার্যকরী হবে বলে জানা যাচ্ছে। এদিন মন্দির প্রশাসনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে করোনার বাড়বাড়ন্ত ঠেকানোর পাশাপাশি মন্দির চত্বরটি স্যানিটাইজ করার লক্ষ্যে জগন্নাথ মন্দির প্রতি শনি ও রবিবার সর্বসাধারণের দর্শনের জন্য বন্ধ থাকবে। এছাড়াও মন্দিরে প্রবেশের ক্ষেত্রেও একগুচ্ছ বিধিনিষেধও জারি করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, এখন থেকে ওড়িশার বাইরে থেকে যে সমস্ত দর্শনার্থীরা পুরীতে জগন্নাথদেবের মন্দির দর্শনে আসবেন তাদের কাছে করোনা মুক্ত সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক বলে জানাচ্ছে প্রশাসন। এমনকী মন্দির দর্শনে আসার ৯৬ ঘণ্টার মধ্যে করাতে হবে করোনা টেস্ট। যদি তা না থাকে তবে করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গেলে তবেই কোনও ব্যক্তি মন্দিরে ঢোকার অনুমতি পাবেন। এদিকে ওড়িশায় এখনও পর্যন্ত পর্যন্ত করোনার কবলে পড়েছেন ৩ লক্ষ ৬১ হাজারের বেশি মানুষ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications