পুরুষদের পিছনে ফেলে জানেন ভারতের এই মুহূর্তের সবথেকে ধনী মহিলারা কারা? নামগুলি জানলে অবাক হবেন
প্রত্যেক মুহূর্তে আমরা বিশ্বের সবথেকে ধনী পুরষদের নিয়ে আলোচনা করে থাকি। কে কার থেকে ব্যবসায়ীক ভাবে লাভবান এই বিষয়গুলি সবসময় আলোচনা চলে। সোশ্যাল মিডিয়া হোক কিংবা কোনও ম্যাগাজিন সবসময়ে বিশ্বের সবথেকে ধনী পুরুষকে নিয়েই চর্চ
প্রত্যেক মুহূর্তে আমরা বিশ্বের সবথেকে ধনী পুরষদের নিয়ে আলোচনা করে থাকি। কে কার থেকে ব্যবসায়ীক ভাবে লাভবান এই বিষয়গুলি সবসময় আলোচনা চলে। সোশ্যাল মিডিয়া হোক কিংবা কোনও ম্যাগাজিন সবসময়ে বিশ্বের সবথেকে ধনী পুরুষকে নিয়েই চর্চা হয়।
কিন্তু আজকের দিনে মহিলারাও কোনও অংশে কম যায় না। সমাজের প্রতি ক্ষেত্রে এখন পুরুষদের সঙ্গে সমানে টক্কর দিচ্ছে মহিলারা। রাজনীতি থেকে ব্যবসা সবেতেই পুরুষদের পাশে দাঁড়িয়ে লড়াইয়ে মহিলারা।
এই প্রতিবেদনের এমন কয়েকজন মহিলার বিষয়ে আলোচনা করা হবে তাঁরা একা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে গিয়েছে। আর আজ জীবনের সাফল্যের মুখ দেখেছে।
গোটা বিশ্বের তো বটেই ভারতের সবথেকে বড়লোক মহিলাদের মধ্যে অন্যতম এনারা। Hurun Global Rich List 2021 এর সমীক্ষা অনুযায়ী দেশের ধনী পাঁচ মহিলা উদ্যোগপতি কারা?

কিরণ মজুমদার শা (Kiran Mazumdar Shaw)
Biocon এর প্রতিষ্ঠাতা সদস্য কিরণ মজুমদার শা। ভারতে মহিলাদের মধ্যে সবথেকে ধনীর তালিকাতে প্রথমে রয়েছে এই মহিলা। দীর্ঘ লড়াইয়ের পর এই জায়গাটি পেয়েছেন তিনি। এনার এই মুহূর্তে মট ধণসম্পত্তির তালিকা 4.8 বিলিয়ন ডলার।

স্মিতা ভি কৃষ্ণা (Smita V Krishna)
সাফল্যের শীর্ষে রয়েছেন আরও এক মহিলা। তিনি Godrej এর অন্যতম সদস্য স্মিতা ভি কৃষ্ণা। এই মুহূর্তে 4.7 বিলিয়ন আমেরিকান ডলারে তাঁর সম্পতি। ভারতের ধনী মহিলাদের যে তালিকা সামনে এসেছে তাতে দ্বিতীয় নম্বরে রয়েছেন ইনি।

মঞ্জু দেশবন্ধু গুপ্তা (Manju Deshbandhu Gupta)
Lupin Limited সংস্থার প্রতিষ্ঠাতা দেশবন্ধু গুপ্তার স্ত্রী মঞ্জু দেশবন্ধু গুপ্তা। Lupin Limited একটি ম্যাল্টিন্যাশানাল pharmaceutical সংস্থা। মঞ্জু দেশবন্ধু গুপ্তাও তাঁর স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সংস্থাকে আরও শিখরে নিয়ে গিয়েছেন। এই মুহূর্তে তাঁর আনুমানিক সম্পত্তি 3.3 বিলিয়ন ডলার। তালিকার থার্ড পজিশনে রয়েছেন এই মহিলা।

লীনা গান্ধী তিওয়ারি (Leena Gandhi Tiwari)
USV Private Limited এর চেয়ারপার্সন লীনা গান্ধী তিওয়ারি। ইনিও খুবই কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে এসেছেন। দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে দিয়েছন সংস্থাকে। এই মুহূর্তে লীনা গান্ধী তিওয়ারি মোট সম্পতির পরিমাণ হল 2.1 বিলিয়ন ডলার। USV Private Limited generic pharmaceutical ওষুধ তৈরির সংস্থা।

রাধা বাম্বু ( Radha Vembu)
রাধা বাম্বু Zoho Corporation এর একটা বিশাল অংশের শেয়ার হোল্ডার। এই মুহূর্তে এই মহিলার মোট সম্পতি 1.7 বিলিয়ন ডলার।
উল্লেখ্য এই প্রতিবেদনে ভারতের সবথেক ধনী পাঁচ মহিলার সম্পত্তির বিষয়ে বিস্তারিত বলা হল। তবে এই মুহূর্তের ভারতে সবথেকে ধনীর তালিকাতে রয়েছেণ মুখেশ আম্বানি। পুরুষদের মধ্যে তিনিই বিশাল ধনসম্পত্তির অধিকারী।












Click it and Unblock the Notifications