ওবামার সফরে হামলা হলে কড়া ব্যবস্থা, পাকিস্তানকে মার্কিন হুঁশিয়ারি
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি: সাবধান পাকিস্তান!
ইসলামাবাদকে সরাসরি এমনই বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ২৪ জানুয়ারি বিকেলে ভারতে আসছেন বারাক ওবামা। ২৭ জানুয়ারি তিনি ফিরছেন। এই সময়ে যদি তাঁর ওপর জঙ্গিরা হামলা চালানোর চেষ্টা করে বা ভারতে কোনও নাশকতা হয়, তা হলে ফল ভুগতে হবে পাকিস্তানকে। মার্কিন বিদেশ দফতর এই হুঁশিয়ারি দিয়েছে।

ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর আছে যে, রাষ্ট্রপতি বারাক ওবামার ওপর হামলা চালাতে পাকিস্তান থেকে নেপাল হয়ে দিল্লিতে ঢুকেছে ১০ জন লস্কর-ই-তৈবা জঙ্গি। তাদের কাছে একে-৪৭, গ্রেনেড, রকেট লঞ্চার ইত্যাদি রয়েছে। তাদের ধরতে এখন যাবতীয় চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ। এই খবর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআই-এর কাছে পৌঁছেছে। তার পরই নড়েচড়ে বসেছে ওয়াশিংটন।
ওবামার আগমন উপলক্ষে দিল্লিকে মুড়ে ফেলা হবে নিরাপত্তার চাদরে। সাত স্তরের নিরাপত্তা বলয় থাকছে। দিল্লি পুলিশের ৮০ হাজার কর্মী এবং ১০ হাজার সিআরপি মোতায়েন করা হচ্ছে। যে রাস্তা ধরে ওবামা ২৬ জানুয়ারির প্যারেড দেখতে যাবেন, আগের দিন থেকেই তার দখল নিয়ে নেবেন মার্কিন নিরাপত্তারক্ষীরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications