পুলিশের কাছে নেই কোনও প্রমাণ! টুলকিট মামলায় জামিন পরিবেশ কর্মী দিশা রবির

টুলকিট মামলায় জামিন পেলেন পরিবেশ কর্মী দিশা রবি৷ মঙ্গলবার দুপুরে এই নির্দেশ দিয়েছে আদালত৷ কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট তৈরি ও তা শেয়ার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দিশাকে৷ এদিন তাঁকে দু'টি ১ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন দিয়েছে৷

টুলকিট মামলায় জামিন পরিবেশ কর্মী দিশা রবির

আদালত সূত্রে খবর, পুলিশের তরফে দাবি করা হয় যে এই ষড়যন্ত্র নিয়ে পারিপার্শ্বিক প্রমাণ রয়েছে৷ তখন আদলতের তরফে প্রশ্ন তোলা হয় যে তাহলে কি এই নিয়ে কোনও প্রমাণই নেই পুলিশের কাছে৷

গত ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষকদের বিরুদ্ধে ট্রাক্টর মিছিল করার নামে তাণ্ডবের অভিযোগ উঠেছিল৷ পরে কৃষকদের বিক্ষোভকে সমর্থন করেন আন্তর্জাতিক সেলিব্রিটি ও পরিবেশ কর্মীরা৷ এই নিয়ে দিশা রবির বিরুদ্ধে টুলকিট বানানো এবং তা সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে পাঠানো হয় বলে অভিযোগ৷

সেই কারণেই দিশা রবিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ এই মামলায় দিশার সঙ্গেই অভিযুক্ত নিকিতা জেকব ও শান্তনু মুলুক৷ অভিযোগ, খালিস্তানপন্থী কোনও গ্রুপের সঙ্গে মিলে ওই টুলকিট বানানো হয়৷ আর ওই টুলকিটই গণতন্ত্র দিবসে কৃষকদের তাণ্ডবে ইন্ধন দিয়েছিল৷ এই নিয়ে কী তথ্য পুলিশের কাছে আছে, মঙ্গলবার শুনানির সময় আদালতের তরফে জানতে চাওয়া হয় বলে জানা গিয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+