হরিয়ানায় বিজেপি কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই! উঠে আসছে যেসব কারণ

এবার হরিয়ানা বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। এর পিছনে বেশ কিছু কারণ উঠে আসছে।

এবার হরিয়ানা বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। এর পিছনে বেশ কিছু কারণ উঠে আসছে। এখনও পর্যন্ত হরিয়ানা থেকে যা ইঙ্গিত মিলেছে, কোনও দলই একক গরিষ্ঠতায় ক্ষমতায় আসতে পারছে না। এক্ষেত্রে জেজেপির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

হরিয়ানায় বিজেপি কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই! উঠে আসছে যেসব কারণ

২০১৪-র বিধানসভা নির্বাচনে হরিয়ানার গেরুয়া ঝড় হয়েছিল। সেবার ভোট পড়েছিল ৭৬.১৩ শতাংশ। ঠিক ৫ বছর পর হওয়া নির্বাচনে ভোটদানের হার অনেকটাই কমে গিয়েছে। এবার ভোট পড়েছে ৬৮.৪৭ শতাংশ।

উল্লেখযোগ্য যে বেশিরভাগ রাজ্যের নির্বাচনে কিংবা লোকসভা নির্বাচনে আগের নির্বাচন থেকে বেশি মাত্রায় ভোট পড়ে থাকে। কিন্তু হরিয়ানার ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম। দেখা গিয়েছে বেশি ভোট পড়লেই তা সিদ্ধান্তের ভোট হয়ে দাঁড়িয়েছে। যেমন লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় ফিরেছে স্থায়িত্বের বিরোদী প্রচারকে হারিয়ে।

সোমবার হরিয়ানায় হয়ে গিয়েছে বিধানসভা ভোট। জল্পনা তৈরি হয়েছে অনেক ভোটার ভোটদানে অংশ না নিয়ে চলতি উৎসবের মরশুমে বর্ধিত ছুটি কাটিয়েছেন। যা ভোটের বাক্সে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল বিজেপি। পরিস্থিতি খানিকতা বুঝতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে গিয়ে বারবার ভোটদাতাদের কাছে অনুরোধ রেখেছেন, যাতে তাঁরা ভোটদানে বিরত না থাকেন।

হরিয়ানা থেকে ফলের যে প্রাথমিক অনুমান পাওয়া যাচ্ছে, তাতে ৯০ টি আসনের মধ্যে বিজেপি ৪০ টিতে, কংগ্রেস ৩০ টিতে এবং জননায়ক জনতা পার্টি অর্থাৎ জেজেপি ১১ টি আসনে এগিয়ে রয়েছে। সরকার গঠনে জেজেপির ভূনিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ২০১৪-র নির্বাচনের সঙ্গে তুলনা করলে কংগ্রেস যথেষ্টই ভাল ফল করতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+