করোনা চোখরাঙানি ঠেকাতে নতুন বছরে বন্ধ থাকবে আন্তর্জাতিক উড়ান, নির্দেশিকা জারি কেন্দ্রের

নতুন বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকতে চলেছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। প্রসঙ্গত বিভিন্ন দেশের সঙ্গে 'এয়ার বাবল' তৈরি করে বর্তমানে আন্তর্জাতিক বিমান পরিষেবা চলছে। পুরোদস্তুর পরিষেবা এখনও চালু হয়নি। এই প্রতিবন্ধকতা জারি থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এদিন এমনই নির্দেশিকা জারি করা হয়ে কেন্দ্রের তরফে।

৭ জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞা

৭ জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞা

এদিকে ৭ জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞা। করোনার নতুন স্ট্রেনকে মোকাবিলা করতে আজ এমনই পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী টুইট করে জানিয়েছেন, 'বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল ৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত। স্বল্প মেয়াদি নিষেধাজ্ঞা জারি করা হল।' এর আগে ২৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি ছিল।

ব্রিটেন ফেরত ২০ জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিস

ব্রিটেন ফেরত ২০ জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিস

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই ব্রিটেন ফেরত ২০ জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিস পাওয়া গেছে। গতকাল পর্যন্ত ৬ জনের শরীরে নতুন স্ট্রেন ছিল। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন নতুন স্ট্রেনে আক্রান্ত। প্রত্যেককে রাজ্য সরকারের তরফে আইসোলেশনে রাখার বন্দোবস্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে।

নতুন স্ট্রেনে আক্রান্তদের সহযাত্রীদের খোঁজ

নতুন স্ট্রেনে আক্রান্তদের সহযাত্রীদের খোঁজ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে, নতুন স্ট্রেনে আক্রান্তদের সহযাত্রী, পরিবার কিংবা সংস্পর্শে আসা ব্যক্তিদের তল্লাশি চলছে। তাদের নমুনা সংগ্রহ করা হবে। পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। এলাকাগুলিতে প্রশাসনিক নজরদারি শুরু হয়েছে।

 সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে করোনার নতুন স্ট্রেনের প্রথম হদিস মেলে

সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে করোনার নতুন স্ট্রেনের প্রথম হদিস মেলে

চলতি বছরের সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে করোনার নতুন স্ট্রেনের প্রথম হদিস মেলে। দ্রুত ছড়িয়ে পড়ে ব্রিটেনের বিভিন্ন জায়গায় এবং লন্ডনে। ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইট্যালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইৎজ়ারল্যান্ড, জার্মান, কানাডা, জাপান, লেবানন, সিঙ্গাপুরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিদেশ থেকে ভারতে আগত যাত্রীদের মধ্যে ৫ শতাংশের শরীরে এই নতুন স্ট্রেনের হদিস মিলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+