আগামী ১৫ দিনের মধ্যে ইন্ডিগোর ইঞ্জিন বদল করার নির্দেশ ডিজিসিএর

আগামী ১৫ দিনের মধ্যে ইন্ডিগোর ইঞ্জিন বদল করার নির্দেশ ডিজিসিএর

যে সব এয়ারবাসে প্র‌্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিন আছে, আগামী পনেরো দিনের মধ্যে সেগুলি বদল করতে হবে বলে ইন্ডিগোকে নির্দেশ দিল অসামরিক বিমান পরিচালনা সংস্থা ডিজিসিএ (ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)। বিশেষ করে ১৬টি এ৩২০নিও এয়ারবাসেই এই ইঞ্জিন রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সোমবারই তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৬ সাল থেকে বিভিন্ন সময়ে এই ইঞ্জিনে সমস্যার কারণেই বিমান বসিয়ে রাখতে হয়েছে ইন্ডিগোকে।

আগামী ১৫ দিনের মধ্যে ইন্ডিগোর ইঞ্জিন বদল করার নির্দেশ ডিজিসিএর


ইন্ডিগোর বিমানে প্র‌্যাট অ্যান্ড হুইটনি ১১০০ সিরিজের ইঞ্জিন লাগানো রয়েছে। নিয়ম অনুযায়ী, ২৯০০ ঘণ্টা উড়ানের পরে অন্তত একটি ইঞ্জিন বদল করতে হয় বলে একটি বিবৃতিতে জানিয়েছে ডিজিসিএ। ইন্ডিগোর ৮৯টি এ৩২০নিও এয়ারবাস সহ ২৪৫টি বিমান রয়েছে। প্রত্যেকটি বিমানেই এই প্র‌্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিন রয়েছে।

কিন্তু এই ইঞ্জিনের কারণেই টারবাইন সমস্যা, গিয়ারবক্স খারাপ হয়ে যাওয়া, ইঞ্জিনের কেঁপে যাওয়া এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। যার ফলে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও অনেকসময় বিমান উড়তে দেরি হয়েছে। যদিও সেই সমস্যাগুলি সমাধান করা হয়েছে কিন্তু তাও ইঞ্জিন বদল করলে ইন্ডিগোর বিমান উড়ানে কোনও সমস্যা থাকবে না।

রক্ষণাবেক্ষণের জন্য বিশাল অঙ্ক খরচ হয়ে যাওয়ায় গত ত্রৈমাসিকে ইন্ডিগোর যা লোকসান হয়েছে, আগে কোনও দিন তাদের তা হয়নি। বিপুল লোকসানের পরেই ডিজিসিএর এই কড়া নির্দেশে চিন্তায় পড়েছে ইন্ডিগো। ইন্ডিগো এই শর্ত পূরণ করার পরে শীর্ঘই পরবর্তী পদক্ষেপ তারা ঘোষণা করবে বলে বিবৃতিতে জানিয়ে দিয়েছে ডিজিসিএ।

এ৩২০নিও প্লেন এয়ারবাস এবং প্র‌্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিনের সবচেয়ে বড় খদ্দের হল ইন্ডিগো। ২০১৬ সালে প্র‌্যাট অ্যান্ড হুইটনির জ্বালানিবান্ধব ইঞ্জিন কেনে ইন্ডিগো। তারপর থেকে ইঞ্জিনের নানা সমস্যায় বার বার এয়ারবাস বসিয়ে রাখতে হয়েছে ইন্ডিগোকে। ডিজিসিএ দেখেছে, শুধু এ বছর অক্টোবর মাসেই তিনবার বন্ধ হয়ে গেছে ইন–ফ্লাইট ইঞ্জিন। তখন তারা নিরাপত্তা সংক্রান্ত পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের এই সিদ্ধান্ত।

বিমানের ইঞ্জিনে সমস্যার কথা জেনে গত বছরই এ৩২০নিও এয়ারবাসগুলির ইঞ্জিন পরীক্ষা করে দেখার জন্য ইন্ডিগোকে নির্দেশ দিয়েছিল ডিজিসিএ। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তারা নতুন করে এই নির্দেশ দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+