শপথের ৭৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন্দ্র ফড়নবীশের,হাল ছাড়ল বিজেপি

মহারাষ্ট্রের সরকার গঠন ঘিরে চূড়ান্ত ক্লাইম্যাক্স বুধবার পর্যন্ত আর গড়ালনা। শপথ গ্রহণের ৭৮ ঘণ্টার মধ্যেই বিজেপির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা করে দিলেন দেবেন্দ্র ফড়নবীশ। এক সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দিলেন যে বিজেপি জোট সরকার গড়ছেনা মহারাষ্ট্রে। প্রসঙ্গত , 'মহা-নাটকীয়' এই পর্বের খানিক আগেই উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান এনসিপি নেতা অজিত পাওয়ারও।

শিবসেনাকে তুলোধনা

দেবেন্দ্র ফড়নবীশ এদিন বলেন, মহারাষ্ট্রের মানুষ বিজেপি-শিবসেনা জোটকে সামনে রেখেই ভোট দিয়েছেন। আর তাতেই বিজেপি ভোটে ১০৫ আসনে জিতেছে । শিবসেনা জিতেছে জোটের মাত্র ৪০ শতাংশ ভোট। আর জোটের ৭০ শতাংশ আসন জিতেছে বিজেপি।আর তা তারা জিতেছে বিজেপির সমর্থনে। আর মানুষের সেই রায়কে অপমান করে শিবসেনা জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেৃ। শিবসেনার কাছে ক্ষমতার লোভ এতটাই বেশি যে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতেও তারা পিছপা হচ্ছেন না।

সংখ্য়াগরিষ্ঠতা ইস্যু

এদিন দেবেন্দ্র ফড়নবীশ জানিয়ে দেন যে মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়ছে না বিজেপি। সুপ্রিম কোর্টের রায়ের পর অজিত পাওয়ার জানান,এই সরকারের অংশ থাকা সম্ভব নয়। এরপরই তিনি পদত্যাগ করেন। আর ওনার পদত্যাগের পর বিজেপির কাছে আর সংখ্যাগরিষ্ঠতা নেই । এরপরই তিনি ঘোষণা করে দেন যে তিনি নিজেও পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী পদ থেকে।

'শিবসেনা ক্ষমতালোভী'

এদিন দেবেন্দ্র ফড়নবীশ বলেন, যে শিবসেনা এতটাই ক্ষমতালোভী যে নিজের হিন্দুত্ববাদ থেকেও সরে আসতে পিছপা হয়নি কেবলমাত্র মহারাষ্ট্রের তখত দখল করবে বলে। এখন পার্টির নীতিত ত্যাগ করে তারা কংগ্রেসের সাথে জেতেও রাজি হয়েছে কেবল গদির লোভে। ফড়নবীশ বলেন শিবসেনা এখন 'সোনিয়া গান্ধীর চরণে নিজেকে সমর্থন করতেও পিছপা হচ্ছে না।'

'আমার সংশয় রয়েছে'

এদিন দেবেন্দ্র ফড়নবীশ বলেন যে তিন চাকার এই সরকার কিভাবে স্থায়ী হবে তা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্যদিকে, মানুষের জন্য কাজ করতে চিরকালের মতো এবারেও ব্রতী থাকবে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+