বিজেপির দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে যোগ ছিল আন্ডারওয়ার্ল্ড ডনের! বিস্ফোরক কংগ্রেস নেতা

বিজেপির দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে যোগ ছিল আন্ডারওয়ার্ল্ড ডনের! বিস্ফোরক কংগ্রেস নেতা

মহারাষ্ট্রের রাজনীতি এই মুহূর্তে তোলপাড় শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বক্তব্য ঘিরে। প্রসঙ্গত , সঞ্জয় রাউতের দাবি ছিল, এককালে মুম্বইয়ের কুখ্যাত অপরধী করিম লালার সঙ্গে যোগাযোগ রাখতেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী। আর এরপরই তুমুল বিতর্ক তৈরি হয়। এবার সেই প্রসঙ্গ তুলে , মহারাষ্ট্র কংগ্রেসের নেতা বালাসাহেব থোরাট এবার মুখ খুললেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের বিরুদ্ধে।

দেবন্দ্র ফড়নবীশের সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডনের যোগ!

এক টুইট বার্তায় কংগ্রেসের মারাঠি নেতা বালাসাহেব থোরাট দাবি করেন , মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকাকালীন 'বর্ষা'তে এক কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড জনের সঙ্গে দেখা করেন দেবেন্দ্র ফড়নবীশ। প্রসঙ্গত, মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর নিবাস বাংলো হল 'বর্ষা'। আর সেখানেই আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে যোগাযোগ করেন ফড়নবীশ বলে দাবি কংগ্রেসের।

ফড়নবীশের বিরুদ্ধে আরও অভিযোগ

ফড়নবীশের বিরুদ্ধে বালাসাহেব থোরাটের অভিযোগ, শুধুমাত্র 'বর্ষা' তে ওই আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গেই ফড়নবীশ দেখা করেননি। বরং ফড়নবীশের সঙ্গে যোগাযোগ ছিল মুম্বইয়ের দাগী অপরাধী মুন্না যাদবের। তৎকালীন মুখ্যমন্ত্রী ফড়নবীশ মুন্না যাদবকে আড়ালও করেছেন বলে দাবি করেছেন থোরাট।

 সঞ্জয় রাউতের বক্তব্য ও করিম লাল প্রসঙ্গ

সঞ্জয় রাউতের বক্তব্য ও করিম লাল প্রসঙ্গ

উল্লেখ্য, আন্ডার ওয়ার্ল্ড ডন করিম লালার সঙ্গে ইন্দিরা গান্ধীর যোগ নিয়ে শিবসেনার সঞ্জয় রাউতের বক্তব্য ভারতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। প্রসঙ্গত, আফগানিস্তান থেকে এককালে ভারতে আসা করিম লালা মুম্বইয়ের ত্রাস ছিল একটা সময়। দাউদ থেকে হাজি মস্তানও নাকি তাঁর কথায় বহুবার উঠেছে বসেছে, বলে কানাঘুষো শোনা যায় মুম্বইয়ের অলি-গলিতে। আর সেই করিম লালার সঙ্গেই ইন্দিরা গান্ধীর যোগ ছিল বলে দাবি কেরন সঞ্জয় রাউত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+