'সত্যি বলছেন না ফড়নবিশ', অভিযোগ সেনার; মহারাষ্ট্রে আরও জটিল হল সমীকরণ
দেবেন্দ্র ফড়নবিশ নিজের মুখে ফিফটি-ফিফটি ফর্মুলার কথা বলেছিলেন বলে দাবি করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।
দেবেন্দ্র ফড়নবিশ নিজের মুখে ফিফটি-ফিফটি ফর্মুলার কথা বলেছিলেন বলে দাবি করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রিত্বে দাবিতে অনড় থাকায় বিজেপির সঙ্গে আলোচনা বাতিল করেছেন সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। এরই মাঝে দেবেন্দ্র ফড়নবিশ সত্যি বলছেন না বলে অভিযোগ তুললেন সঞ্জয় রাউত।

আজ সেনার ফিফটি ফিফটি ফর্মুলাকে উড়িয়ে দিয়ে দেবেন্দ্র ফড়নবিশ বলেছিলেন, "শিবসেনাও পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রিত্বের দাবি করতে পারে। তবে দাবি করা আর পাওয়ার মধ্যে ফারাক আছে। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। ফিফটি-ফিফটি ফর্মুলায় মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও চুক্তি হয়নি আমাদের মধ্যে। তাদের কোনও দাবি থাকলে তারা এসে আমাদের সঙ্গে আলোচনায় বসুক। আমরা তাদের দাবির যৌক্তিকতা বিচার করে সিদ্ধান্ত নেব।"
ফড়নবিশের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে বলেন, "মুখ্যমন্ত্রী থাকাকালীন ফড়নবিশ নিজে ফিফটি-ফিফটি ফর্মুলার কথা বলেছিলেন। এই বিষয়ে ফড়নবিশের সামনেই অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছিল উদ্ধবজীর। এখন যদি এই কথা ফড়নবিশ অস্বীকার করেন তবে আমি প্রমাণ করে দেব যে তিনি এখন সত্যি বলছেন না। তিনি সেই সময় ক্যামেরার সামনে এই কথা বলেছিলেন।"
এরপর তিনি বিজেপির সঙ্গে যাবতীয় আলোচনা বাতিলের কথা জানিয়ে বলেন, "আজ বিকেল ৪টের সময় বিজেপির সঙ্গে আমাদের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু আমদের দলের নেতা উদ্ধবজী আলোচনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। আলোচনা হলেও আমরা কী নিয়ে কথ বলতাম। মুখ্যমন্ত্রী নিজে ফিফটি-ফিফটি ফর্মুলা নিয়ে আলোচনার কথা অস্বীকার করছেন।" পাশপাশি বিজেপি কটাক্ষ করে তিনি আরও বলেন, "এখানে কোনও দুষ্মন্ত নেই যে যার বাবা জেলে থাকবে। এখানে (মহারাষ্ট্রে) আমার আছি। যাঁরা ধর্ম আর সত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করি।"












Click it and Unblock the Notifications