ডেল্টা ভ্যারিয়েন্টে উপসর্গও বদলে যাচ্ছে, নতুন আশঙ্কার কথা জানালেন গবেষকরা

ডেল্টা ভ্যারিয়েন্টে উপসর্গও বদলে যাচ্ছে, নতুন আশঙ্কার কথা জানালেন গবেষকরা

ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আরেক ভয়ের কথা শোনালেন গবেষকরা। তাঁরা পর্যবেক্ষণ করে দেখেছেন করোনার সবচেয়ে ভয়ঙ্কর ভ্যারিয়েন্টের উপসর্গ কিন্তু আগের থেকে আলাদা হচ্ছে। অর্থাৎ সবসময় যে উপসর্গ দেখা দিলে করোনা বলে ধরা হয়, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটলে সেই উপসর্গ নাও দেখা দিতে পারে। অর্থাৎ গন্ধ চলে যাওয়া ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে যে ঘটবেই এমন কথা বলা যাচ্ছে না।

ডেল্টা ভ্যারিয়েন্টের আতঙ্ক

ডেল্টা ভ্যারিয়েন্টের আতঙ্ক

ভারত সহ গোটা বিশ্বই এখন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়ে কাঁপছে। ভারত সহ বিশ্বের ৪১টি দেশে মিলেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। ইউরোপের একাধিক দেশ। আমেরিকা, ব্রিটেনেও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ মিলেছে। ভারতে এখনও পর্যন্ত ১১টি রাজ্যে ডেল্টা ভ্যারিসেন্টের সন্ধান পাওয়া গিয়েছে। ৬ রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি আতঙ্ক বাড়িয়েছে।

উপসর্গ নিয়ে উদ্বেগ

উপসর্গ নিয়ে উদ্বেগ

গবেষকরা দাবি করছেন ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটলে আগের মতো উপসর্গ নাও থাকতে পারে। অর্থাৎ করোনা সংক্রমিত হলে স্বাদ, গন্ধ চলে যাওয়াটাকে যেমন মূল বিষয় বলে ধরা হয়। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রনে সেটা নাও হতে পারে। অস্ট্রেিলয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন ডেল্টা ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হলে তার যে গন্ধ চলে যাবে এমন নাও হতে পারে। কাজেই এই নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে।

নতুন কি উপসর্গ দেখা দেবে

নতুন কি উপসর্গ দেখা দেবে

করোনা সংক্রমণের ফলে নতুন যে উপসর্গ দেখা দিতে পারে সেটাও জানিয়েছেন গবেষকরা। নাকদিয়ে জল পড়া, মাথা ব্যাথা, গলাব্যাথা, প্রবল জ্বর, কাশি এই ধরনের উপসর্গ এতদিন দেখা দিত করোনা সংক্রমণ হলে। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হলে এসবগুলি যে দেখা দেবে এমন কোনও বিষয় নেই এমনই দাবি করেছেন গবেষকরা। যার ফলে সহজে করোনা ধরা পড়ার সম্ভাবনা কম। সেকারণেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

তৃতীয় তরঙ্গের ধাক্কা

তৃতীয় তরঙ্গের ধাক্কা

করোনা সেকেন্ড ওয়েভ কমে আসতে থার্ড ওয়েভের আশঙ্কায় কাঁপছে ভারত। ডেল্টা ভ্যারিয়েন্টের হাত ধরেই ভারতে তৃতীয় তরঙ্গ আসবে বলে মনে করা হচ্ছে। প্রথম জুলাই থেকে অগস্ট মাসে করোনার থার্ড ওয়েভ ভারতে আছড়ে পড়বে বলে দাবি করেছেন গবেষকরা। সেপ্টেম্বর-অক্টোবর মাসে সেই ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর আকার নেবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+