দিল্লি হিংসায় ধৃত শাহরুখের ভূমিকা কী ছিল! প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ যা জানাল

দিল্লি হিংসায় ধৃত শাহরুখের ভূমিকা কী ছিল! প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ যা জানাল

গত কয়েক দিন ধরে হন্যে হয়ে মহম্মদ শাহরুখকে খুঁজছিল দিল্লি পুলিশ। তারপর এদিন উত্তরপ্রদেশের বরেলির শামলি থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, এই মহম্মদ শাহরুখ দিল্লি হিংসার একটি অন্যতম মুখ হয়ে ওঠে। লাল টি শার্ট পরা শাহরুখের হাতে বন্দুকের ছবি কার্যত ভাইরাল হয়ে যায়। এরপর পুলিশের দিকে বন্দুক তাক করা মহম্মদ শাহরুখকে গ্রেফতারির পর হিংসায় তার ভূমিকা নিয়ে পুলিশ নিজের রিপোর্ট জানিয়েছে।

শাহরুখ ও হিংসা

শাহরুখ ও হিংসা

২৪ ফেব্রুয়ারির জাফরাবাদ। পড়ন্ত বিকেলে তখন তপ্ত দিল্লি। দিকে দিকে আগুন জ্বলছে। আর তার মাঝ বরাবর হাতে বন্দুক নিয়ে হেঁটে আসছে মহম্মদ শাহরুখ। পরনে লাল টিশার্ট, চোখে হিংসা আর সেই অবস্থায় পুলিশের দিকে বন্দুক তাক করে সে। এই ছবিই দিল্লি হিংসা ঘিরে উঠতে থাকে।

ধৃত শাহরুখ

ধৃত শাহরুখ

গত কয়েকদিন ধরে বেপাত্তা ছিল শাহরুখ ও তার পরিবার। এদিকে, হিংসায় জড়িত থাকার সন্দেহে পুলিশ তাকে খুঁজছিল । আর এদিন উত্তরপ্রদেশ থেকে শাহরুখের গ্রেফতারির পর থেকেই একাধিক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। পুলিশ জানিয়েছে, শাহরুখের বিরুদ্ধে ৩০৭ (খুনের চেষ্টা), ১৮৬ ,৩৫৩ ধারার আওতায় মামলা দায়ের করা হয়েছে। রয়েছে অস্ত্র আইনের মামলা।

৩ রাউন্ড গুলি কেন চালিয়েছিল শাহরুখ?

৩ রাউন্ড গুলি কেন চালিয়েছিল শাহরুখ?

পুলিশ এদিন জানায়, দিল্লি হিংসার দিন শাহরুখ ৩ রাউন্ড গুলি চালিয়েছিল। ক্ষোভের বসেই এই গুলি চালনা। এই কথা সে নিজে স্বীকার করেছে। পুলিশ আপাতত শাহরুখের পিস্তলটি খোঁজার চেষ্টায় রয়েছে।

শাহরুখের বাবা জাল টাকা পাচারে যুক্ত!

শাহরুখের বাবা জাল টাকা পাচারে যুক্ত!

পাশাপাশি, শাহরুখকে নিয়ে কোনও ক্রিমিনাল রেকর্ডও নেই বলে জানায় দিল্লি পুলিশ। তবে শাহরুখের বাবর বিরুদ্ধে জাল টাকা পাচার ও মাদক পাচারের ক্ষেত্রে একাধিক পুলিশ রেকর্ড রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+