দিল্লির হিংসা: ইট,পাথর আনতে বলা হয়েছিল! তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

এখনও আতঙ্কের প্রহর কাটাচ্ছে দিল্লি। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ক্রমাগত জ্বলে উঠেছে বিক্ষোভের আগুন। দেশে লাগু হওয়া সিএএর বিরোধকে কেন্দ্র করে একের পর এক মৃত্যুর ঘটনা উঠে আসতে শুরু করে দিল্লিতে। প্রশ্ন উঠছে, কেন এই হামলা? কেন এই সংঘর্ষের সূত্রপাত? কী থেকে এমন ঘটনা ঘটেছে? দিল্লি হিংসা নিয়ে তদন্ত শুরু হতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে আসতে শুরু করেছে তদন্তকারীদের।

দিল্লির হিংসা নিয়ে পুলিশের তদন্ত

দিল্লির হিংসা নিয়ে পুলিশের তদন্ত

ঠিক যখন ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসেছেন, তখনই আচমকা শুরু হয়ে গেল দিল্লিতে হিংসা ! এই ঘটনা প্রথম থেকেই সন্দেহে রেখেছে দিল্লি পুলিশকে। আর তার তদন্তের গতিপ্রকৃতি যেমন একদিকে চলছে, তেমনই পাশাপাশি জানার চেষ্টা চলছে যে, কেন দিল্লিতে এই সংঘর্ষের সূত্রপাত? কীভাবে এই হিংসা দানা বেঁধেছে?

হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে কী কী তথ্য উঠে আসছে?

হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে কী কী তথ্য উঠে আসছে?

দিল্লির হিংসার তদন্তে নেমে একাধিক সূত্র খুঁজে পাচ্ছে পুলিশ। পুলিশের নজর যেমন রয়েছে ১০০০ টি ফোন কলে, তেমনই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও নজর রেখেছে পুলিশ। আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের তদন্ত থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য় উঠে আসতে শুরু করেছে।

ইট , পাথর আনতে বলা হয়!

ইট , পাথর আনতে বলা হয়!

তদন্তকারীরা একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের ওপর তদন্ত চালিয়ে জানতে পেরেছে যে সেখানে সদস্যদের ইট , পাথর প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। এমনই দাবি সূত্রের। শুধু তাই নয়, হামলার ধরণ কেমন হবে, তাও নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। এমনই তথ্য় উঠছে তদন্তে। তদন্তকারীদের দাবি, প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপের রয়েছেন প্রায় ২০০ জন।

 টাকা কোথা থেকে আসছে?

টাকা কোথা থেকে আসছে?

আরও একটি সূত্রের দাবি, দিল্লি হিংসা ট্রাম্পের সফরকালে ছড়িয়ে দিতে নেপথ্যে মদত দিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। পাকিস্তানের করাচি থেকে থেকে ঘুর পথে দুবাই ও নেপাল সীমান্ত দিয়ে জাল নোট পাচার হচ্ছে বলে খবর। আর সেই জাল নোটের সঙ্গে দিল্লি হিংসার যোগ রয়েছে বলে খবর।

সংযোগ উঠছে কাশ্মীরেরও

সংযোগ উঠছে কাশ্মীরেরও

তদন্তকারীদের দাবি, দিল্লি হিংসায় সংযোগ থাকতে পারে কাশ্মীরের যুবকদেরও। কাশ্মীরে জঙ্গি সংগঠন আইএস এর একটি মডিউল ইতিমধ্যেই বার্তা দিয়েছে যে , গণতন্ত্র নয় জেহাদের পথেই দিল্লিতে বিক্ষোভের পট পরিবর্তন করতে হবে। এমন বার্তা একটি ম্যাগাজিনে প্রকাশিত হতেই , তা গোয়েন্দাদের স্ক্যানারে এসে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+