দিল্লি হিংসায় মাদক পাচারকারীর যোগ! ধৃত ১, নারকীয় হত্যার জেরে গ্রেফতার আরও ১
কয়েকদিন আগে পর্যন্তও দিল্লি অশান্ত ছিল প্রবল হিংসায়। রাজধানীতে একের পর এক মৃত্যুর খবরে তোলপাড় হয়েছে গোটা দেশ। মৃতের সংখ্যা ৫৩ কে ছুঁয়েছে। এরই মধ্যে দিল্লিতে হিংসায় খুনের মামলার তদন্তে নেমে পুলিশ নিতে শুরু করেছে পদক্ষেপ।

ব্রহ্মপুরীতে খুন ও পোড়া দেহ উদ্ধার
দিল্লির ব্রহ্মপুরী এলাকায় এক মিষ্টির দোকানে কাজ করত এক ২০ বছরের ছেলে। যাঁর দেহ নারকীয় হিংসার পরের দিন উদ্ধার হয় এক নালা থেকে। দেখা যায় , তাঁর মুণ্ডহীন দেহের সমস্তটাই পোড়া। পরিচিতি জানতে পুলিশের বেশ সময় লাগে। এরপর সেই ঘটনার জেরে এক ২৭ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লি থেকে বন্দুকধারী শাহরুখতে পালাতে সাহায্য করে মাদক পাচারকারী!
এদিকে, দিল্লি হিংসার তদন্তে নেমে উত্তরপ্রদেশের যোগের চিহ্ন খুঁজে পাচ্ছে পুলিশ। উত্তরপ্রদেশ থেকে কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে দিল্লি হিংসার বন্দুকধারী যুবক মহম্মদ শাহরুখকে। তাকে হিংসার রাতে দিল্লি ছাড়তে সাহায্য করে জনৈক মাদক পাচারকারী। এতথ্য পুলিশের হাতে অসে। প্রসঙ্গত, মাদক পাচারের সঙ্গে শাহরুখের যোগাযোগের কোনও রেকর্ড পুলিশ না পেলেও, শাহরুখের বাবা মাদক পাচারকারী বলে পুলিশ জানতে পারে, পুরনো রেকর্ড থেকে।

ধৃত মাদক পাচারকারী কী জানিয়েছে?
দিল্লি হিংসায় ধৃত মাদক পাচারকারী কালিনকে পুলিশ গ্রেফতার করতেই একের পর এক জেরা শুরু করে। পুলিশের প্রশ্নের জবাব দিতে গিয়ে, শাহরুখের মদতদাতা মাদক পাচারকারী কালিন বলে, সেই রাতে শাহরুখ তার দিল্লির বাড়িতে পৌঁছয়। সেখানে গিয়ে কালিনের সাহায্য চায় সে। কালিন তখনও জানত না যে কী ঘটেছে শাহরুখের সঙ্গে। এরপরই শাহরুখকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে তাকে উত্তরপ্রদেশে পাঠাতে সাহায্য করে কালিন।












Click it and Unblock the Notifications