শীতে রাজধানী দিল্লিতে বাড়বে করোনার দাপট! নয়া রিপোর্টে চাঞ্চল্য
শীতে রাজধানী দিল্লিতে বাড়বে করোনার দাপট! নয়া রিপোর্টে চাঞ্চল্য
দৈনিক ১৫ হাজার নতুন করোনা কেসের জন্য আগামী শীতের মরশুমে প্রস্তুত থাকতে হবে দিল্লিকে। এনসিডিসি সতর্ক করে তাদের রিপোর্ট বলেছে, শীতকালে শ্বাস–প্রশ্বাসের সমস্যা, বাইরে থেকে রোগীদের প্রচুর পরিমাণে আগম ও বিভিন্ন উৎসবে জমায়েতের কারণে করোনা সংক্রমণ বাড়বে বলে মনে করা হচ্ছে।

সরকারকে সতর্ক করা হয়েছে
নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডাঃ ভি কে পালের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির নির্দেশনায় জাতীয় রোগ কেন্দ্র নিয়ন্ত্রণ (এনসিডিসি) এই খসড়া রিপোটটি তৈরি করেছে। ডাঃ ভিকে পাল দিল্লি সরকারকে সুপারিশ করেছেন যে মাঝারি ও গুরুতর সংক্রমণের রোগীদের প্রায় এক-পঞ্চমাংশকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হোক।

দিল্লিতে দেশের তুলনায় মৃত্যুর হার বেশি
এনসিডিসির ‘কোভিড-১৯ ৩.০ ভার্সান নিয়ন্ত্রণের জন্য পর্যালোচনা কৌশল' রিপোর্টে পর্যবেক্ষণ করা হয়েছে দিল্লিতে কোভিড-১৯-এ মৃত্যুর হার ১.৯ শতাংশ, যা দেশের মৃত্যুর গড় অনুপাত ১.৫ শতাংশ থেকে বেশি। রিপোর্টে বলা হয়েছে যে মৃত্যুর সম্ভাবনা হ্রাস করা মহামারি পরিচালনার প্রধান লক্ষ্য হওয়া উচিত।

রিপোর্ট পেশ সরকারের কাছে
দিল্লি সরকারের কাছে পেশ করা এই রিপোর্টে তিনটি কারণে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শীতকালে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা গুরুতরভাবে দেখা দেয় এবং উৎসবের মরশুমে জন সমাগমের ফলে করোনা সংক্রমণ বাড়তে পারে, আর এই জন্য স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর ওই সময় অতিরিক্ত চাপ পড়তে পারে। এছাড়াও প্রচুর বহিরাগতদের প্রবেশ ঘটবে দিল্লিতে। দূরবর্তী অঞ্চল থেকে আসা রোগীরা আরও গুরুতর হওয়ার আশঙ্কা রয়েছে। এমনিতেই রাজধানীর সংক্রমণ ক্রমে বেড়ে চলেছে।

দিল্লিতে সংক্রমণ ২ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে
দিল্লিতে সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ২,৯৮,১০৭। রাজধানীতে মৃত্যু হয়েছে পাঁচ হাজারের বেশি। এ বছর করোনা সংক্রমণের জন্য সংস












Click it and Unblock the Notifications