দিল্লিতে রহস্যজনক খুন মহিলা সাব ইনস্পেক্টর, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দিল্লি পুলিশের এক সাব ইনস্পেক্টর অপর এক সাব ইনস্পেক্টরকে মেরে আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দীপাংশু নামে এক সাবইনস্পেক্টর প্রীতি নামে অপর সাব ইনস্পেক্টরকে গুলি করেন
দিল্লি পুলিশের এক সাব ইনস্পেক্টর অপর এক সাব ইনস্পেক্টরকে মেরে আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দীপাংশু নামে এক সাবইনস্পেক্টর প্রীতি নামে অপর সাব ইনস্পেক্টরকে গুলি করেন শুক্রবার রাতে। দিল্লির রোহিনী পূর্ব মেট্রো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে।

বুলেট বিদ্ধ ২ পুলিশকর্মীর দেহ উদ্ধার
দিল্লি পুলিশের তরফে সাব ইনস্পেক্টর প্রীতির হত্যার ঘটনার তদন্ত শুরু করার পরে, অপর সাব ইনস্পেক্টর দীপাংশুর দেহ পায় কারনালে একটি গাড়ির মধ্যে।

বাড়ি ফেরার পথে হামলা
সাব ইনস্পেক্টর প্রীতির পোস্টিং ছিল পাতপারগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্টেশন এরিয়ায়। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তিনি তাঁর বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। সেই সময়, তাইকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ তাঁর দেহে একাধিক গুলির আঘাত পেয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা।
|
২ জনই ব্যাচমেট
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপাংশু এবং প্রীতি দিল্লি পুলিশে যোগ দিয়েছিলেন ২০১৮ সালে। তাঁরা ব্যাচমেটও বটে।












Click it and Unblock the Notifications