মাছের ঝোলে বিষ মিশিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের খাওয়ালো ব্যবসায়ী, মৃত ২, কোমায় রয়েছেন স্ত্রী
মাছের ঝোলে বিষ মিশিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের খাওয়ালো ব্যবসায়ী
খুন করার পর যাতে ধরা না পড়ে তার জন্য কতই না অভিনব পদ্ধতি থাকে। কিন্তু কথায় বলে অপরাধী ঠিকই তার অপরাধের কোনও না কোনও প্রমাণ ফেলে যায়। সেরকমই এক চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটল খোদ দিল্লিতে। দিল্লির এক ব্যবসায়ী তার স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের খুন করার জন্য অত্যন্ত বিষাক্ত বিষ থ্যালিয়াম মাছের ঝোলে ব্যবহার করে। ৩৭ বছরের রিয়াল এস্টেট ব্যবসায়ী বরুণ অরোরা তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনদের মাছের ঝোলে বিষ মিশিয়ে রান্না করে তা খাওয়ায় মেরে ফেলার জন্য।

এই ঘটনায় অরোরার বোন ও শাশুড়ি মারা যান এবং গত ফেব্রুয়ারি থেকে কোমায় রয়েছেন ব্যবসায়ীর স্ত্রী। গত ২৩ মার্চ গ্রেটার কৈলাশের বাসিন্দা অরোরাকে পুলিশ গ্রেফতার করেছে। বরুণ অরোরার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তার শ্বশুর দেবেন্দ্র মোহন শর্মা। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ বরুণ অরোরার বাড়িতে তল্লাশি চালায় এবং একটি ল্যাপটপ উদ্ধার করে। পুলিশ তদন্তের পর জানতে পারে যে অরোরা ল্যাপটপে ইন্টারনেটে থ্যালিয়াম খুঁজছিল ও তার ব্যবহার দেখছিল। এটাও জানা যায় যে ওই ব্যবসায়ী অনলাইনে থ্যালিয়াম মাছের অর্ডারও দেয়। পুলিশ জানিয়েছে যে তদন্তে এটা উঠে এসেছে ৩৭ বছরের বরুণ সাদ্দাম হুসেনের থেকে অনুপ্রাণিত, যিনি তাঁর রাজনৈতিক বিরোধীদের খতম করতে থ্যালিয়াম বিষের মাধ্যমে ধীরে ধীরে শরীরে বিষ প্রয়োগ করে মারার জন্য খ্যাত। তদন্তে এও পাওয়া গিয়েছে যে এ বছরের জানুয়ারি মাসের শেষের দিকে বরুণ তার শ্বশুরবাড়িতে গিয়েছিল এবং মাছ রান্না করে খাইয়েছিল।
পুলিশ এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, বরুণ তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের দ্বারা লাঞ্ছনার প্রতিশোধ হিসাবে এই অপরাধ ঘটিয়েছে।












Click it and Unblock the Notifications