দিনভর শারীরিক নির্যাতনের পর স্ত্রীকে খুন করে মুণ্ডচ্ছেদ স্বামীর
সন্দেহের জেরে স্ত্রীর গলা কেটে খুনের ঘটনা ঘটল নয়াদিল্লির মধুবিহারে। বছর ৪০ -এর সুবোধ কুমার সন্দেহ করে তাঁর স্ত্রী মনীষা কোনও অবৈধ সম্পর্কে লিপ্ত, আর সেই সন্দেহের বসে সে স্ত্রীকে নারকীয়ভাবে খুন করে
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি : সন্দেহের জেরে স্ত্রীর গলা কেটে খুনের ঘটনা ঘটল নয়াদিল্লির মধুবিহারে। বছর ৪০ -এর সুবোধ কুমার সন্দেহ করে তাঁর স্ত্রী মনীষা কোনও অবৈধ সম্পর্কে লিপ্ত, আর সেই সন্দেহের বশে সে স্ত্রীকে নারকীয়ভাবে খুন করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রের দাবি, সন্দেহের বসে টানা ১২ ঘণ্টা ধরে স্ত্রীকে লাঠি দিয়ে মারতে থাকেন সুবোধ। এরপর স্ত্রীর শরীরে 'পেন কিলার' ইনজেকশন দিয়ে সুবোধ তাঁকে খুন করে বলে অভিযোগ। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এরপর নির্মম ভাবে করাত দিয়ে স্ত্রী মনীষার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে অভিযুক্ত। সেই 'কাটা মাথা'কে পরে সে ব্যাগে ঢুকিয়ে খাটের নিচে লুকিয়ে ফেলে বলে দাবি পুলিশের।

পেশায় কলের মিস্ত্রি সুবোধ পরিকল্পনা করেই এই খুন করে বলে দাবি করেছে পুলিশ। স্ত্রীকে জেনে বুঝে অত্যাচার করে তারপর ঠাণ্ডা মাথায় খুন করবে, এমনটাই সুবোধের পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের।
জানা গিয়েছে মৃতা মনীষা অভিযুক্ত সুবোধের প্রথম স্ত্রী। মনীষা ছাডা়ও আরেকটি বিয়ে রয়েছে সুবোধের। দ্বিতীয় স্ত্রী ও নিজের দুই মেয়ের সামনেই এই পাশবিক হত্যালীলা চালায় অভিযুক্ত সুবোধ। পুলিশ সূত্রের খবর, মনীষাকে তার মধু বিহারের বাড়িতে ডেকে এনে এভাবে খুন করে ওই অভিযুক্ত। ঘটনায় আরও তদন্ত চালাচ্ছে পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications