দিল্লির ঘটনা নিয়ে সোনিয়া গান্ধীকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি নেত্রী

দিল্লির ঘটনা নিয়ে সোনিয়া গান্ধীকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি নেত্রী

দিল্লিতে হিংসার জন্য দায়ী রামলীলা ময়দানে সোনিয়া গান্ধীর উস্কািন মূলক বক্তব্য। লোকসভায় এমনই অভিযোগ করলেন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। দিল্লি হিংসা নিয়ে আজ সকাল থেকেউ উত্তাল ছিল লোকসভা। কংগ্রেস এবং বিজেিপ সাংসদদের মধ্যে এই নিয়ে তুমুল বিতণ্ডা শুরু হয়েিছল।

হিংসার জন্য দায়ী সোনিয়া

হিংসার জন্য দায়ী সোনিয়া

দিল্লির বিধানসভা ভোটের আগে রামলীলা ময়দানে সোনিয়া গান্ধীর উস্কানিমূলক মন্তব্যের কারণেই হিংসা ছড়িয়েছিল। লোকসভায় এমনই অভিযোগ করেছেন বিেজপি সাংসদ মীনাক্ষি লেখি। ১৪ ডিসেম্বর রামলীলা ময়দানে সোনিয়া গান্ধী সভায় বলেছিলেন সিএএ নিয়ে এবার জীবন মরণ লড়াইয়ে নামতে হবে। তাতেই উত্তেজনার পারদ আরও চড়েছিল। তারপরের দিনই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। তারপরেই শাহিনবাগ এবং ক্রমান্বয়ে দিল্লি হিংসা। এমনই অভিযোগ করেছেন মীনাক্ষি লেখি।

অনুরাগ ঠাকুরদের সমর্থন লেখির

অনুরাগ ঠাকুরদের সমর্থন লেখির

দিল্লির হিংসায় যেয়ব বিজেপি নেতাদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে, সেই অনুরাগ ঠাকুর পরবেশ বর্মা, কপিল মিশ্রাদের পাশে দাঁড়িয়েছেন লেখি। তিনি দাবি করেছেন ২০ এবং ২৮ জানুয়ারি এই বিতর্কিত মন্তব্য করেছিলেন তাঁরা। আর দিল্লিতে হিংসা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। কাজেই তাঁদের মন্তব্যের কারণেই হিংসা ছড়িয়েছে একথা বলা যায় না বলে দাবি করেছেন লেখি।

কংগ্রেস আমলে সবচেয়ে বেশি দাঙ্গা

কংগ্রেস আমলে সবচেয়ে বেশি দাঙ্গা

মীনাক্ষি লেখি অভিযোগ করেছেন কংগ্রেস আমলেই সবচেয়ে বেশি দাঙ্গা হয়েছে দেশে। ১৯৮৪-র দাঙ্গার প্রসঙ্গ টেনে লেখি অভিযোগ করেছেন, মানুষ যেখানে ঘর তৈরি করতে যুগ পার করে দেয় সেখানে বস্তি জ্বালাতে একদিনও সময় লাগে না কংগ্রেসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+