সংকটাপন্ন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, জাঁকিয়ে বসেছে করোনা থাবা, দেওয়া হল অক্সিজেন, প্লাজমা থেরাপি হবে

সংকটাপন্ন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, জাঁকিয়ে বসেছে করোনা থাবা, দেওয়া হল অক্সিজেন

করোনা ভাইরাসে আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের অবস্থার অবনতি হয়েছে। তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছে দিল্লির স্বাস্থ্যদফতর। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে মন্ত্রীকে। ফুসফুসের সংক্রমণের অবনতি হওয়াতেই আইসিইউতে স্থানান্তর বলে জানানো হয়েছে।

করোনা আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী

করোনা আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। করোনা সংক্রমণ সুনিশ্চিত করতে পর পর দুবার করোনা পরীক্ষা করানো হয়েছিল তাঁর। দুবারই রিপোর্ট পজিটিভ আসে।

অবস্থার অবনতি

অবস্থার অবনতি

হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হয়েছে সত্যেন্দ্র জৈনের স্বাস্থ্যের। ফুসফুসের সংক্রমণ বেড়েছে। অক্সিজেন সাপোর্টে রেখে আইসিউইতে স্থানান্তরিত করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে। নিউমোনিয়াও হয়েেছ স্বাস্থ্যমন্ত্রীর। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিেয়ছেন তিনি।

দিল্লিতে করোনা সংক্রমণ

দিল্লিতে করোনা সংক্রমণ

দিল্লিতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় গণ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এখনও তা শুরু হয়নি। ইতিমধ্যেই দফায় দফায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে সংক্রমণ ৫.৫ লাখে পৌঁছবে

দিল্লিতে সংক্রমণ ৫.৫ লাখে পৌঁছবে

জুলাইয়ের মধ্যে করোনা সংক্রমণ ৫.৫ লাখে পৌঁছবে বলে জানিয়েছে কেজরিওয়াল সরকার। সেকারণে আগাম প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কেজরিওয়াল সরকার। দিল্লির তাজ মহল হোটেলকেও কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+