খোদ দিল্লির সরকারের বিজ্ঞাপনে সিকিমকে আলাদা দেশ বলে দাবি! তোলপাড় রাজধানীতে

খোদ দিল্লির সরকারের বিজ্ঞাপনে সিকিমকে আলাদা দেশ বলে দাবি! তোলপাড় রাজধানীতে

বিতর্কের সূত্রপাত এক বিজ্ঞাপন ঘিরে। দিল্লির রাজ্য সরকারের একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে সিকিমকে আলাদা দেশ হিসাবে সেখানে ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিয়ে করোনার আবহে আম আদমি পার্টি র সরকারের বিরুদ্ধে ক্রমেই সুর চড়তে শুরু করে দিয়েছে।

 ঘটনা ঘিরে তোলপাড়

ঘটনা ঘিরে তোলপাড়

সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন দিয়েছিল দিল্লি সরকার। সেই বিজ্ঞাপনে ভূটান, নেপাল সহ দেশের সঙ্গে একই কলমে সিকিমকে রাখা হয়। ফলে সিকিমকে দিল্লি সরকার আলাদা দেশ হিসাবে দেখছে বলে সুর চড়ায় বিজেপি।

সাসপেনশন শুরু

সাসপেনশন শুরু

বিজ্ঞাপন ঘিরে এক সিনিয় র আমলাকে মুহূর্তে সাসপেন্ড করেন দিল্লির লেফ্টনেন্ট গর্ভনর অনিল বাইজাল। যদিও ঘটনা ঘিরে কিছুতেই ময়দান ছাড়তে রাজি নয় বিরোধী শিবির। যদিও রাজ্যপালের দাবি, এই ধরণের ভুলে জিরো টলারেন্স রাখা হবে।

 কী লেখা ছিল বিজ্ঞপনে?

কী লেখা ছিল বিজ্ঞপনে?

জানা গিয়েছে, বিজ্ঞাপনে লেখা রয়েছে 'ভারতীয় নাগরিক অথবা , সিকিম, নেপাল , ভূটানের বাসিন্দারা..' । আর এই লাইনটি নিয়েই দিল্লির রাজনীতির পারদ চড়িয়েছে দিল্লি।

 চোখ বুজে 'কপি পেস্ট'এর কারণে..?

চোখ বুজে 'কপি পেস্ট'এর কারণে..?

১৯৬৮ সালের সিভিল ডিফেন্স রেগুলেশন অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার বয়ান লেখা ছিল,তা চোখ বুজে ওই আমলা কপি ও পেস্ট করেছেন নয়া বিজ্ঞাপনে। আর তার জেরেই এমন বিভ্রাট। এমই খবর উঠে আসছে সূত্র মারফৎ। দিল্লির লেফ্টনেন্ট গর্ভনেরের ভাষায়, কোনও বুদ্ধির প্রয়োগ না করে এমন কপি পেস্ট-এর কাজের জেরেই বিজ্ঞাপনে এমন ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+