২০২০ দিল্লি বিধানসভা ভোট: মোদী-রাহুলকে ঘিরে আজ ঝড় উঠতে চলেছে রাজধানীতে! প্রচার পর্ব কোনপথে

আজ রাজধানী দিল্লিতে রাজনীতির রথী-মহারথীরা একযোগে ঝড় তুলতে চলেছেন রাজধানী দিল্লিতে। একদিকে, শাহিনবাগের প্রতিবাদী বিক্ষোভ , অন্যদিকে, দিল্লি নির্বাচনের জোরদার প্রচার পর্ব তুঙ্গে রয়েছে রাজধানীতে। এমন পরিস্থিতিতে আজ ফেব্রুয়ারিতে শহরের তাপমাত্রা চড়াতে চলেছেন মোদী , রাহুল ও মনমোহন সিংরা।

ভোটব্যাঙ্ক মেপে প্রচার মনমোহনের

ভোটব্যাঙ্ক মেপে প্রচার মনমোহনের

এদিন শিখ অধ্যুষিত রজৌরি গার্ডেন এলাকায় প্রচারে নামছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মূলত, দিল্লি নির্বাচনে কংগ্রেস খানিকটা ব্যাকফুটে পড়ে গিয়েছে। তবে, সেই জায়গা থেকে কিভাবে ৮৪'র শিখ দাঙ্গা ইস্যু উস্কে বিরোধীদের কটাক্ষের জবাব দিতে এদিন মনমোহন সিংয়ের প্রচার দিল্লি রাজনীতির পারদ চড়াবে বলে মনে করা হচ্ছে।

মোদীর সভা

মোদীর সভা

রামলীলা ময়দান থেকে প্রচারে ঝড় তুলেছিলেন নরেন্দ্র মোদী। সিএএ ঘিরে উত্তপ্ত দিল্লিতে সেই সময়ে মোদীর ভাষণ প্রাসঙ্গিক হয়ে উঠেছিল বিজেপির জন্য। এদিন,দিল্লির দ্বারকা কেন্দ্রে তিনি বক্তব্য রাখতে চলেছেন। উল্লেখ্য, দিল্লি নির্বাচনের শেষ প্রচার পর্ব ৬ ফ্রেব্রুয়ারি, তার আগে এই সভা পারদ চড়াতে চলেছে দিল্লি রাজনীতির।

রাহুল-প্রিয়ঙ্কার জোড়া সভা!

রাহুল-প্রিয়ঙ্কার জোড়া সভা!

রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢড়ার আজ যুগ্ম প্রচার সভাও রয়েছে দিল্লির বুকে। এদিন সন্ধ্যে ৬ টায় সেই সভা শুরু হবে দিল্লির সঙ্গম বিহার এলাকায়। তার আদে, রাহুল গান্ধী থাকবেন জঙ্গপুরের সভায়। সবমিলিয়ে প্রচার পর্ব ঘিরে ক্রমেই জমজমাট হয়ে উঠছে দিল্লির ভোট-গণিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+