জেএনইউ চত্বরে পৌঁছে গেলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন! শুরু হল কোন স্লোগান

মোদী সরকার বিরোধী স্লোগানে তখন গোটা জেএনইউ চত্বর তোলপাড়। আর ঠিক তখনই সেখানে পা রাখলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জেএনইউ ক্যাম্পাসে রবিবার পড়ুয়াদের ওপর হামলা নিয়ে ছাত্রদের প্রতিবাদ মঞ্চের কাছে গিয়ে সেখানের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন দীপিকা।

জেএনইউতে দীপিকা

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বর কার্যত নাগরিকত্ব ইস্যুতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। আর ঠিক তার পরে দিল্লিতে তাঁর 'ছপক' ফিল্মটির প্রোমোশন ছিল। কিন্তু দীপিকা পাড়ুকোন সেই সময়ের উত্তাল পরিস্থিতিতে প্রচারে যাননি দিল্লিতে নিরাপত্তাজনিত কারণে। তবে আজ দিল্লি গিয়ে পড়ুয়াদের পাশে দেখা যায় দীপিকাকে।

দীপিকা ও প্রতিবাদ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে

দীপিকা পাড়ুকোন এদিন দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ে পা রেখে পড়ুয়াদের অবস্থার কথা শোনান। জেএনইউএসইউয়ের প্রেসিডেন্ট ঐশী ঘোষ সহ একাধিক পড়ুয়ার মারধরের ঘটনায় এর আগেও ক্ষোভ প্রকাশ করেছেন দীপিকা।

রণবীর সিং ও দীপিকার অবস্থান

প্রসঙ্গত, গত বছরেই বলিউডের তরফে এক প্রতিনিধি দল মোদীর সঙ্গে দেখা করতে যায় দিল্লিতে। সেই প্রতিনিধি দলে ছিলেন দীপিকা পাড়ুকোনের স্বামী রণবীর সিং। সাক্ষাৎকারে মোদীর সঙ্গে রণবীরের বেশ কয়েকটি মজার মুহূর্তের ছবিও টুইটারে আসে। যদিও এদিন রণবীর ঘরনী দীপিকাকে দেখা গেল ঠিক সেই ঘটনার উল্টো মেরুতে দাঁড়াতে। তিনি এদিন মোদী সরকারের বিরোধী স্লোগান মঞ্চে বসে জেএনইউ ক্যাম্পাসে চলা হিংসার ঘটনার প্রতিবাদ জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+