ত্রিপুরার মাটিতে ফের আক্রান্ত দেবাংশু-জয়া, মাথা ফাটল সুদীপের! ভয়ঙ্কর উত্তেজনা
দফায় দফায় ত্রিপুরার মাটিতে আক্রান্ত তৃণমূল। গত কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর চলাকালীন উত্তেজনা তৈরি ছড়ায় সে রাজ্যে। শুধু তাই নয়, দেবাংশু সহ একাধিক তৃণমূল নেতাদের মারধরা করা হয় বলে অভিযোগ ওঠে।
দফায় দফায় ত্রিপুরার মাটিতে আক্রান্ত তৃণমূল। গত কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর চলাকালীন উত্তেজনা তৈরি ছড়ায় সে রাজ্যে। শুধু তাই নয়, দেবাংশু সহ একাধিক তৃণমূল নেতাদের মারধরা করা হয় বলে অভিযোগ ওঠে। আর সেই রেশ কাটতে না কাটতে ফের একবার ত্রিপুরার মাটিতে আক্রান্ত তৃণমূলের সদস্যরা।

জানা যাচ্ছে, আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। কোনও রকমে রক্ষা পেয়েছেন তাঁরা। আক্রান্ত সে রাজ্যের তৃণমূল নেতা সুদীপ রাহাও। তবে তাঁর মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে। তাড় মাথা দিয়ে রক্ত ঝড়ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল এলাকা।
পুলিশ সামনে দাঁড়িয়ে থেকেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
Recommended Video
এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। এই ঘটনা সামনে আসার পরেই তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানিয়েছেন, সে রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। পুলিশ প্রশাসন বলেও কিছু নেই সেখানে। ত্রিপুরার মাটিতে বিজেপির বিরুদ্ধে মহাজোট তৈরি হবে, এবার ত্রিপুরার মানুষ আসল বিপ্লব দেখবে, হুঁশিয়ারি কুণাল ঘোষের।
তাঁর দাবি, গত কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনার কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কাউকে গ্রেফতারও করা হয়নি বলে দাবি কুণালের। আর এর মধ্যে বাচ্চাদের উপর এই হামলার তীব্র নিন্দা জানান কুণাল। একই সঙ্গে জানিয়ে দেন যে, ত্রিপুরাতে প্রত্যেকদিন জাবো।
জানা যাচ্ছে, এই ঘটনার পর আগামিকাল রবিবার ত্রিপুরা উড়ে যাচ্ছেন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু। তবে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে দাবি বিজেপির।
এই ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, তৃণমূল ওখানে গিয়েও নাটক করছে! পাশাপাশি জয়প্রকাশ মজুমদার এই প্রসঙ্গে জানিয়েছেন, ত্রিপুরা ছীট একটা রাজ্য। গত কয়েকমাসে সেখানে কোনও অশান্তির খবর শোনা যায়নি। আজ কেন সেখানে এই অবস্থা। তৃণমূল ইচ্ছাকৃত ভাবে এই হামলার ঘটনা ঘটিয়ে তা বিজেপির উপর ঠেলে দিচ্ছে বলে অভিযোগ এই বিজেপি নেতার।
অন্যদিকে ত্রিপুরাতে তৃণমূলের যুব নেতৃত্বের উপর হামলার ঘটনার পরেই বিস্তারিত ভিডিও দিয়ে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 'ত্রিপুরায় বিজেপির গুণ্ডারা আসল রং দেখিয়ে দিয়েছে। তৃণমূলকর্মীদের উপর বর্বরোচিত হামলা, ত্রিপুরায় চলছে গুণ্ডারাজ। আপনারা যা পারার করে দিন, তৃণমূল এক ইঞ্চিও পিছু হটবে না। বিপ্লব দেবের সরকার, আপনাদের হুমকি, হামলা প্রমাণ করেছে অমানবিকতা।'
জানা গিয়েছে, ধলাই জেলার আমবাসায় যাচ্ছিলেন তৃণমূল নেতারা। দুটি গাড়িতে যাচ্ছিলেন তাঁরা। দেবাংশু, জয়া সহ একটি গাড়িতে ছিলেন সুদীপ। অন্য একটি গাড়িতেও তৃণমূলের নেতারা ছিলেণ।
দেবাংশুর অভিযোগ, হঠাত করে দুটি লরি তাঁদের পথ আটকে দাঁড়ায়। আমরা প্রথমে বিষয়টি ঘাবড়ে চাই! এরপর কেউ কিছু বুঝে ওঠার আগে একশো থেকে দুশো ছেলে তাঁদের উপর হামলা করে বলে অভিযোগ। তাঁদের গাড়ি লক্ষ্য করে একের পর এক ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। ভেঙে তছনছ হয়ে যায় সমস্ত গাড়ির কাচ। কোনও রকমে প্রাণে রক্ষা পান সুদীপ। কিন্তু তাড় মাথা ফেটে যায়। মাথা নিচু করে নেওয়ার কারণে ইটের আঘাত থেকে বেঁচে যান দেবাংশুও। কিন্তু আক্রান্ত হয়েছেন জয়া দত্ত। শরীরের একাধিক জায়গাতে চোট লেগেছে তাঁর।
দেবাংশুর অভিযোগ, এই ঘটনার কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল পুলিশ। তাঁরা সমস্ত ঘটনা জেনেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তাঁদের দাবি, পুরো ঘটনা প্ল্যান করে ঘটনা হয়েছে। এই ঘটনার পরেই বিক্ষোভ-কর্মসূচী শুরু হয়েছে। ঘটনায় দোষীদের গ্রেফতার করা না পর্যন্ত এই আন্দুন চলবে বলে দাবি।
অন্যদিকে আজ সকালেই কুণাল ঘোষ ত্রিপুরারে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও পোস্ট করে কুণাল লেখেন, ত্রিপুরাতে তাঁকে নজর রাখছে বিজেপির বাইক বাহিনী। তাড় প্রতি মুহূর্তের আপডেট কাউকে একটা দেওয়া হচ্ছে বলেও সেই ভিডিও পোস্ট করে লেখেন কুণাল।। আর এই সেই ঘটনার মধ্যেই ত্রিপুরাতে ফের আক্রান্ত তৃণমূল।












Click it and Unblock the Notifications