আগামী মাস থেকে পিএফ-এর নিয়মে বড় পরিবর্তন! কাজটি না করলে EPF-এর টাকা আটকে যেতে পারে

আগামী মাস থেকে পিএফ-এর নিয়মে বড় পরিবর্তন! কাজটি না করলে EPF-এর টাকা আটকে যেতে পারে

ইপিএফ অ্যাকাউন্ট যাঁদের রয়েছে, তাঁদের জন্য বড় খবর। কেননা কোনও সদস্য কিংবা গ্রাহ যদি ইপিএফ সম্পর্কিত এই কাজটি না করে থাকেন, তাহলে সমস্যায় পড়তে পারেন। এর আগে ইপিএফও-র তরফে জানানো হয়েছিল কোনও সদস্য কিংবা গ্রাহক যদি চাকরি পরিবর্তন করে থাকেন, তাহলে অ্যাকাউন্ট আপডেটের জন্য তথ্য তাঁকেই দিতে হবে।

ইপিএফ আধার লিঙ্কের ডেডলাইন

ইপিএফ আধার লিঙ্কের ডেডলাইন

ইপিএফ-এর UAN-এর সঙ্গে আধার লিঙ্ক করার শেষ তারিখ ১ সেপ্টেম্বর ২০২১। এর আগে এই তারিখ ছিল ১ জুন। পরে তা বাড়ানো হয়। কোনও গ্রাহক যদি কোনও কারণে এখনও পর্যন্ত আধার নম্বরটি পিএফ অ্যাকাউন্ট এবং UAN-এর সঙ্গে যুক্ত না করে থাকেন, তাহলে তা তাড়াতাড়ি করতে হবে।

 ঝামেলায় পড়তে হতে পারে

ঝামেলায় পড়তে হতে পারে

কেউ যদি পিএফ অ্যাকাউন্ট এবং UAN নম্বরের সঙ্গে আধার সংযুক্ত না করে থাকেন, তাহলে তা দ্রুত করতে হবে। না হলে সমস্যায় পড়তে পারেন কোনও গ্রাহক। তবে উল্লেখ করা যেতে পারে সরকার বিভিন্ন সময়ে আধার ও প্যান সংযুক্ত করার সময়সীমা বাড়িয়েছে। সেরকমই ইপিএফ-এর এই কাজের জন্যই ১ জুন তারিখ নির্দিষ্ট করা হয়েছিল শ্রমমন্ত্রকের তরফ থেকে।

পিএফ রিটার্ন প্রাপ্তির তারিখ বাড়ানো হয়েছে

পিএফ রিটার্ন প্রাপ্তির তারিখ বাড়ানো হয়েছে

ইপিএফ-এর জারি করা নির্দেশিকা অনুযায়ী, আধার সংযুক্ত করে UAN দিয়ে PF রিটার্ন দাখিলের শেষে তারিখ ২০২১-এর ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শ্রম মন্ত্রক মে মাসে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল, সেখানে বলা হয়েছিল, সামাজিক সুরক্ষার অধীনে গ্রাহকদের আধার নম্বর দিতে হবে। তারপরেই সময়সীমা বাড়ানো হয়।

 এখন থেকে কর্মীও অ্যাকাউন্টে তথ্য আপডেট করতে পারবেন

এখন থেকে কর্মীও অ্যাকাউন্টে তথ্য আপডেট করতে পারবেন

অনেকেই চাকরি পরিবর্তন করেন কিন্তু পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে ভুলে যান। যে কোম্পানি ছেড়ে এসেছেন, সেই কোম্পানিও তথ্য আপডেট করে না। ফলে মুশকিলে পড়েন, সেই কর্মী। যার জেরে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে কোনও কর্মী যদি তাঁর পুরনো সংস্থা ছেড়ে আসার সময় ইপিএফওকে জানাতে চান, তা তিনি পারবেন। এতদিন পর্যন্ত সেই কাজটি করতে পারত নিয়োগকারী সংস্থা। কর্মীরা সেই কাজটি ঘরহে বসেই করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ইপিএফও অ্যাকাউন্টে ঢোকার পরে নতুন পাতায় manage-এ ক্লিক করতে হবে। তারপর mark exit-এ ক্লিক করতে হবে। ড্রপডাউনে গিয়ে 'সিলেক্ট এমপ্লয়মেন্ট'-এ পুরনো পিএফ অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করতে হবে, যা UAN-এর সঙ্গে যুক্ত। সেখানে চাকরি ছাড়ার কারণ লিখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি দেওয়ার পরে চেক বক্সে ক্লিক করতে হবে।
তবে এখানে একবার তথ্য দেওয়া হয়ে গেলে, তার আর পরিবর্তন করা যাবে না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+