ফের উত্তরপ্রদেশ, মিলল নাবালিকার ছিন্নভিন্ন দেহ! উঠেছে গণধর্ষণের অভিযোগ
সেপ্টেম্বরের ২৬ তারিখে নিখোঁজ হয়েছিল সেই কিশোরী। কানপুরের গ্রামীণ অঞ্চলের সেই ঘটনায় বিভীষিকাময় পরিণতি। প্রায় এক সপ্তাহ পরে নিখোঁজ কিশোরীর ক্ষতবিক্ষত দেহ মিলল কানপুর জেলা থেকেই। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে পুলিশ সেই কিশোরীর দুই আত্মীয়কে গ্রেফতার করেছে বলে খবর মিলেছে।

এদিকে এদিনই উত্তরপ্রদেশের পিলিভিটে এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পরই ওই নাবালিকাকে উদ্ধার কাজে লাগে পুলিশ। তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নাবালিকার বাড়ি বিসালপুর এলাকায়। এদিন বিসালপুর থানাতে তার পরিবারের লোকেরা অভিযোগ জানান। এরপরই পুলিশ ওই নাবালিকার খোঁজে তল্লাশি শুরু করে। নাবালিকাকে উদ্ধার করে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে অপর এক ঘটনায় বুলন্দশহরে প্রতিবেশীর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। যদিও পরিবারের অভিযোগ, ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্য তাদের উপর জোর দেওয়া হচ্ছে অভিযুক্তের পরিবারের তরফে। তারা জানায়, বারবার তাদের উপর চাপ দেওয়া হচ্ছে। মামলা মিটিয়ে নেওয়ার কথা বলছে অভিযুক্তের পরিবার।












Click it and Unblock the Notifications