দিদি বনাম দাদা নাকি? যদিও বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা ওড়ালেন খোদ সৌরভ
কলকাতা, ২২ জানুয়ারি : জল্পনার সূত্রপাত একটি টুইটেই। আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কার টুইট অনুযায়ী, বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদ বনাম দিদির লড়াই হতে চলেছে। যদিও এটি গুজব বলেই দাবি খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।
#Saurav Ganguly to join BJP. Big coup for the party in West Bengal. #Dada vs Didi.
— Harsh Goenka (@hvgoenka) January 21, 2015 আরও পড়ুন : বিজেপির টিকিটে রাজনীতিতেও 'দাদগিরি' হবে না কি?
আরও পড়ুন : রাজনীতি নয়, জানিয়ে দিলেন মহারাজ
আরও পড়ুন : সৌরভ কি যোগ দিচ্ছেন বিজেপিতে, জল্পনা তুঙ্গে
বুধবার হর্ষ গোয়েঙ্কা টুইটটি করেন। যাতে তিনি স্পষ্ট জানান বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বাংলার 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি এ দাবি খারিজ করে দেন স্পষ্টতই জানিয়ে দেন আপাতত এমন কোনও সিদ্ধান্ত তিনি নেননি।

উল্লেখ্য এই প্রথমবার নয়, এর আগে ডিসেম্বর মাসেও ঠিক একইভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার গুজব উঠেছিল। নরেন্দ্র মোদীর ডাকে স্বচ্ছ ভারত অভিযানে তিনি যোগ দিতেই এই জল্পনা শুরু হয়েছিল তবে কী বিজেপিতে যোগ দিয়েই রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন সৌরভ?
তবে বিজেপির তরফ থেকে যে সৌরভকে দলে টানার কোনও চেষ্টা করা হয়নি তাও নয়। লোকসভা ভোটের আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল বিজেপি। সেসময়ে প্রস্তাব এসেছিল বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে। বিজেপি সূত্রে এও জানা গিয়েছিলনরেন্দ্র মোদীই এই প্রস্তাবটি পাঠিয়েছিলেন। এমনকী নির্বাচনে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসলে সৌরভকেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বানানোরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।
তবে সেবারও সৌরভ স্পষ্টভাবে না জানিয়ে দিয়েছিলেন। বিজেপি কেন কোনও দলের হাত ধরেই যে আপাতত তাঁর রাজনীতির জগতে হাতেখড়ি হচ্ছে না তা স্পষ্ট করে দিয়েছিলেন সৌরভ। জানিয়েছিলেন, "রাজনীতি নয় বাবা। আমি খেলার মাঠের মানুষ। মাঠেই ভাল আছি।"
-
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
মধ্যপ্রাচ্যে অস্থিরতা! জ্বালানি সঙ্কটের কারণে বিমান ভাড়া বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া -
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি চাপ, পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল ইউরোপীয় কমিশনের -
এলপিজি সঙ্কটের মাঝে কলকাতায় রমরমা কালোবাজারি! চলছে প্যানিং বুকিং, বন্ধের দোরগোড়ায় বহু হোটেল-রেস্তরাঁ -
বিয়ে সেরে ফেললেন কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা, মুসলিম প্রেমিককে নিয়ে দ্বারস্থ হলেন কেরল পুলিশেরও -
গ্যাস নিয়ে আতঙ্কিত হতে বারণ করলেন মুখ্যমন্ত্রী, বিপণনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে একাধিক সিদ্ধান্ত












Click it and Unblock the Notifications