আরবসাগরে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার, দিওয়ালিতে অতিবৃষ্টিতে ভাসানোর আশঙ্কা

আরব সাগরের উপর তৈরি গভীর নিম্নচাপ তীব্র ঘূর্ণিঝড়ে কিয়ারে পরিণত হল। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আরব সাগরের উপর তৈরি এই ঘর্ণিঝড়ের জেরে দিওয়ালিতে বৃষ্টিপাত হবে কর্নাটক ও মহারাষ্টে।

আরব সাগরের উপর তৈরি গভীর নিম্নচাপ তীব্র ঘূর্ণিঝড়ে কিয়ারে পরিণত হল। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস অনুসারে, আরব সাগরের উপর তৈরি এই ঘর্ণিঝড়ের জেরে দিওয়ালি চলাকালীনই বৃষ্টিপাত হবে কর্নাটক, গোয়া এবং দক্ষিণ মহারাষ্ট্রেতে।

আরবসাগরে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার

আইএমডি জানিয়েছে, শুক্রবার বিকেল নাগাদ এই নিম্নচাপটির তীব্রতা আরও ঘনীভূত হয়। পরে তা একটি ঘূর্ণিঝড়ের আকার নেয়। ঘুর্ণিঝড় কিয়ার ক্রমশ উত্তর দিকে এগিয়ে যাচ্ছে বলেও জানায় আবহাওয়া দফতর। গতকাল সন্ধ্যা নাগাদ, রত্নাগিরি থেকে ১৯০ কিলোমিটার পশ্চিমে ও মুম্বই থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ছিল কায়ার।

প্রতি ঘণ্টায় ১১০ কিমি বাতাসের গতি-সহ এই মারাত্মক ঘূর্ণিঝড়টির জেরে ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর মহারাষ্ট্র ও কর্নাটকে উপকূলবর্তী এলাকাতে অবিরাম ব়ষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে আবহাওয়া দফতর আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশে সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করেছে।

সরকারি ভাবে বর্ষা বিদায় নেওয়ার পর এটিই প্রথম ঘূর্ণিঝড়, যা আরব সাগরের উপর সৃষ্টি হয়েছে। এর আগে গত জুনে মৌসুমী বৃষ্টি বিলম্ব করে ঘূর্ণিঝড় বায়ু তৈরি হয়েছিল। এর পরে গত সেপ্টেম্বর মাসে ঘূর্ণিঝড় হিক্কা প্রভাব ফেলেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+