Cyclone Mocha: স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মোখা! ১০ রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় মোখা তৈরি হয়েছে। যা এগিয়ে চলেছে স্থলভাগে দিকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর পূর্ব ও দক্ষিণ ভারতের অন্তত ১০ টি রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের অনুমান এই ঘূর্ণিঝড় উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর ১২ মে নাগাদ তা বাঁক নিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এরপরেও তা শক্তি বাড়াবে। তবে ১৪ মে দুপুরে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করবে এবং আস্তে আস্তে শক্তি হারাবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতিতে উপকূল অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, দক্ষিণ কর্নাটক এবং কেরলও মাহেতে ১১ মে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার উপকূল অন্ধ্র এবং ইয়ানামে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে ১৩ ও ১৪ মে।
ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশে ও মায়ানমারের উপকূল ছুঁয়ে উত্তর-পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এর প্রভাবে আগামী তিন দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবংর পরের দুদিন উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৩ মে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়। ১৪ মে এই পরিস্থিতি তৈরি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে। ১৪ মে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।

আবহাওয়া দফতর জানিয়েছে একটি অক্ষরেখা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় রোখার উৎপত্তিস্থল থেকে উপকূল অন্ধ্রপ্রদেস পর্যন্ত বিব্ৃত রয়েছে। অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে পশ্চিম হিমালয়ের ওপরে। ১২ মে রাত থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী দিন চারেকের মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা সর্বোচ্চ ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। মহারাষ্ট্রে তাপমাত্রা বাড়তে পারে ৩-৪ ডিগ্রির মতো। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, কোঙ্কন ও গুজরাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications