Cyclone Migzaum: প্রবল বর্ষণের পরে শহরের রাস্তায় কুমির! ভিডিও ভাইরাল
Cyclone Migzaum: ঘূর্ণিঝড় মিচাং (মিগজাউম) চার ডিসেম্বর বিকেলের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছবে। যে কারণে সর্বত্রই সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে ট্রেন। মোতায়েন করা হয়েছে এনডিআরএফ।
এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই জনজীবনের ওপরে ব্যাপক প্রভাব ফেলেছে। বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এনটিআর জেলার জেলাশাসক ৪ ও ৫ ডিসেম্বর জেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন। ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাডু় সরকার সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছে। সরকারি তরফে বেসরকারি সংস্থাগুলিকে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাট্টুতে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজের বিকল্পকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে।

এই পরিস্থিতিতে চেন্নাই শহরের একটি রাস্তায় কুমিরের অবস্থানের কথা জানিয়ে এক ব্যক্তি ছবি শেয়ার করতেও আতঙ্ক আরও বেড়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে। কুমির দেখা গিয়েছে শহরের পেরুঙ্গালাথুর এলাকায়। ঝোপের মধ্যে দেখা গিয়েছে এই সরীসৃপকে।
Many are tweeting about this video.There are a few mugger crocodiles in several of the water bodies in Chennai. These are shy elusive animals and avoid human contact. This one has come out as the water has overflown due to massive rains under the impact of #CycloneMichuang please… https://t.co/qY8aTEdfaw
— Supriya Sahu IAS (@supriyasahuias) December 4, 2023
এই ছবি দেখে অনেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা ভীত। কেউ কেউ লিখছেন, অ্যাকোরিয়ামে সাপ ও মাছ রয়েছে। কেউ আবার লিখছেন তারা ফ্লোরিডায় নেই।
কুমিরের এই ভিডিওয় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিলনাড়ুর বনবিভাগের অতিরিক্ত মুখ্যসচিব সুপ্রিয়া সাহু এই কুমিরের কাছে না যাওয়ার অনুরাধ করেছেন। তিনি বলেছেন, এরা লাজুক প্রাণী। সাধারণভাবে মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে।
তবে প্রবল বর্ষণে শহরের রাস্তায় কুমিরের সাক্ষী হওয়ার ঘটনা এইবারই প্রথম নয়। গত কয়েকমাস আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর শহরের রাস্তায় কুমিরের দেখা মিলেছিল। গত সেপ্টেম্বরে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে ভারী বৃষ্টির পরে খয়রতাবাদ এলাকায় একটি খোলা ড্রেনের বিপরীতের রাস্তায় কুমির দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications