সাগরে ফুঁসছে আরও এক সাইক্লোন, ‘কিয়ারে’র পথ ধরেই গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’

সাগরে ফুঁসছে আরও এক সাইক্লোন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই চতুর্থ সাইক্লোন ভারতের উত্তর-পশ্চিম উপকূলের দিকে ধেয়ে যেতে শুরু করবে। এই সাইক্লোন ‘মহা’ লাক্ষাদ্বীপের সন্নিকটে অবস্থান করছে।

সাগরে ফুঁসছে আরও এক সাইক্লোন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই চতুর্থ সাইক্লোন ভারতের উত্তর-পশ্চিম উপকূলের দিকে ধেয়ে যেতে শুরু করবে। এই সাইক্লোন 'মহা' লাক্ষাদ্বীপের সন্নিকটে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তা ক্রমেই উত্তর দিকে ধেয়ে যাবে বলে জানানো হয়েছে। কিয়ারের প্রভাব থেকে এখনও মুক্ত নয় আরব সাগর, এরই মধ্যে আরও এক ঘূর্ণি চোখ রাঙাতে শুরু করে দিল

আরব সাগরের বুকে আরও এক ঘূর্ণি

আরব সাগরের বুকে আরও এক ঘূর্ণি

এর আগে আরব সাগরের বুকে বাসা বেঁধেছিল ঘূর্ণিঝড় বায়ু, হিক্কা এবং কিয়ার। কিয়ারের পর আরব সাগরের বুথে চতুর্থ ঘূর্ণিঝড় হয়ে বইতে চলেছে ঘূর্ণিঝড় ‘মহা'। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আসার পথেই ঘূর্ণিঝড় বায়ু বাধ সেধেছিল। তারপরই ঘূর্ণিঝড় হিক্কা সেপ্টেম্বর মাসে হানা দিয়েছিল আরব সাগরে। অক্টোবরে ঘূর্ণিঝড় কিয়ারের পর নভেম্বরের প্রথম সপ্তাহে ‘মহা' হাজির হয়েছে আরব সাগরের আকাশে।

৪৮ ঘণ্টার মধ্যেই সাইক্লোনের রূপ নেবে ‘মহা’

৪৮ ঘণ্টার মধ্যেই সাইক্লোনের রূপ নেবে ‘মহা’

বর্তমানে কমোরিন অঞ্চলে বিরাজ করছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপ ঘণীভূত হয়ে সাইক্লোনের রূপ নেবে ৪৮ ঘণ্টার মধ্যেই। তারপর লাক্ষাদ্বীপ অঞ্চল থেকে উত্তর-পশ্চিম দিকের দিকে এগিয়ে যাবে বলে মৌসম ভভনের তরফে জানানো হয়েছে। সেইমতো এখন থেকেই সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী অঞ্চলে।

বঙ্গোপসাগরকে পাল্লা দিচ্ছে আরব সাগর

বঙ্গোপসাগরকে পাল্লা দিচ্ছে আরব সাগর

এর আগে শ্রীলঙ্কা উপকূলে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল। পরে এটি একটি নিম্নচাপ অঞ্চল বলে চিহ্নিতও হয়ে গিয়েছিল। এখন বঙ্গোপসাগরের পরিবর্তে আরব সাগরেই বেশি ঘূর্ণিঝড় দেখা দিচ্ছে। তারই জেরে এবার ঘূর্ণিঝড় ‘মহা' তীব্রতর রূপ নিচ্ছে।

বঙ্গোপসাগরে এক, আরব সাগরে চার

বঙ্গোপসাগরে এক, আরব সাগরে চার

সাধারণত বঙ্গোপসাগর আরও সক্রিয় থাকে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। এবার তুলনায় আরব সাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেশি হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে আরব সাগরে চারটি নিম্নচাপ সাইক্লোন হয়েছে। আর বঙ্গোপসাগরে চলতি বছরে একটি মাত্র ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, তা হল ঘূর্ণিঝড় ফানি।

ইচিবাচক আইওডির ইঙ্গিতবাহী

ইচিবাচক আইওডির ইঙ্গিতবাহী

এই বছর আরব সাগরের উপর অস্বাভাবিক সংখ্যক ঘূর্ণিঝড় হওয়ার কারণটি আইওডি (ইন্ডিয়ান মহাসাগর ডিপোল)-এর ইতিবাচক হতে পারে। কারণ ইতিবাচক আইওডির হিসাবে আরব সাগরের উপরে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে। উষ্ণ সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা এ জাতীয় ব্যবস্থা গঠনের পক্ষে অনুকূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+