সাইক্লোন কিয়ার আছড়ে পড়তে পারে প্রবল গতিতে! দেশের বিভিন্ন রাজ্যের উপকূলে সতর্কতা
পূর্ব-মধ্য আরব সাগরে ক্রমেই উত্তাল ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। যা সাইক্লোন কিয়ার আগাম বার্তা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিশেষ অ্যাডভাইসারিতে আইএমডি এই ঝড় নিয়ে সতর্কতা জারি করেছে। মৎসজীবীদের কোনও মতেই সমুদ্রে যাওয়া থেকে নিষেধাজ্ঞা জারি কার হয়েছে । আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই নির্দেশিকা জারি রয়েছে বলে খবর।

দুর্যোগের আশঙ্কা
পূর্ব মধ্য আরব সাগর থেকে উত্তর-পশ্চিম দিকের আরব সাগরের দিকে ক্রমই এগিয়ে যাচ্ছে সাইক্লোন কিয়ার। আরব সাগর জুড়ে মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া উপকূল বরাবর বড়সড় দুর্যোগ আছড়ে পড়তে পারে বলে অ্যাডভাইসারিতে জানানো হয়েছে।

সাইক্লোনের বেগ কত?
জানা গিয়েছে, আপাতত এই ঝড় ১১ কিলোমিটার প্রতি ঘণ্টার নিরিখে এগিয়ে যাচ্ছে আরব সাগরে। তবে ২৭ অক্টোবরের বেলা গড়াতেই এই ঝড়ের তাণ্ডব সর্বোচ্চ ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে।

কোন কোন জায়গায় সতর্কতা?
কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া ছাড়াও উত্তর পশ্চিম গুজরাত উপকূলেও এই কিয়ারের তাণ্ডব দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এজন্য জারি করা হয়েছে সতর্কতা।
|
নেওয়া হচ্ছে ব্যবস্থা
ইতিমধ্যেই ঝড়ের তাণ্ডব মোকাবিলায় তৈরি রয়েছে ভারতীয় নৌসেনার জাহাজ। এর আগে , আরব সাগর থেকে ১৭ জন মৎসজীবীর ডুবন্ত নৌকা থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা।












Click it and Unblock the Notifications