আর ধার নেই গুলাবের, নিম্নচাপের বৃষ্টি দিয়েই হবে যাত্রা শেষ

আর ধার নেই গুলাবের, নিম্নচাপের বৃষ্টি দিয়েই হবে যাত্রা শেষ

অন্ধ্র উপকূলে তাণ্ডব চালিয়ে এখন সামান্য নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় গুলাব। ওড়িশা এবং অন্ধ্রের জেলাগুলিতে চলছে বৃষ্টি। তার দাপটও খুব বেশি আর নেই। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মাঝে কলিঙ্গপত্তনমে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় গুলাব। ঠিক রাত সাড়ে আটটা নাগাদ প্রবল দাপটে আছড়ে পড়ে উপকুলে। ইতিমধ্যেই ২জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ঘূর্ণিঝড়ের দাপটে।

আর ধার নেই গুলাবের, নিম্নচাপের বৃষ্টি দিয়েই হবে যাত্রা শেষ

স্থলভাগে ঢোকার পর থেকেই শক্তি হারিয়ে ফেলেছে গুলাব। পরিণত হয়েছে সাধারণ নিম্নচাপে। সকাল থেকেই অন্ধ্র এবং ওড়িশার একাধিক জেলায় বৃষ্টি চলছে। সকালের দিকে বৃষ্টির দাপট বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাপটও কমে গিয়েছে। এখন সাধারণ নিম্নচাপের বৃষ্টির মতোই চলছে বৃষ্টি।

জানা গিয়েছে যে দাপটে ভূমিতে প্রবেশ করার কথা ছিল গুলাবের। শেষ মুহূর্তে সেই দাপট আর ছিল না। সমুদ্রে নৌকা উল্টে গিয়ে ছিল ৬ মৎস্যজীবীর। তারমধ্যে ২ জনের মৃত্যু হয়। তিন জন অবশ্য সাঁতরে পাড়ে উঠে এসেছে। এক জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। ওড়িশায় এখনও পর্যন্ত একজনেরও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ওড়িশার জেলা গুলিতে মাঝারি বৃষ্টিপাত চলছে গুলাবের প্রভাবে।

গুলাবের প্রভাবে ওড়িশা সহ বাংলাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। গতকাল বঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে বৃষ্টি হলেও সোমবার মোটের উপর আকাশ পরিষ্কারই ছিল তেমন বৃষ্টি হয়নি। পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কিন্তু তেমন বৃষ্টির দাপট দেখা যায়নি। মঙ্গলবার থেকে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বহস্পতিবার পর্যন্ত রাজ্যের জেলা গুলিতে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

এদিক আবার আজ থেকেই বঙ্গোপসাগরে ঘনীভূত হতে শুরু করেছে আরেকটি নিম্নচাপ।তার জেরে ফের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। মায়ানমারের দিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে বলে জানা গিয়েছে। সেটা শক্তিবাড়ালো ফের ভারী বর্ষণ শুরু হতে পারে রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+