গুলাবের পর ধেয়ে আসছে শাহিন! পাকিস্তানি ‘ঝড়’ কি নাম বদলে ফিরবে পাকিস্তানেই
গুলাবের পর ধেয়ে আসছে শাহিন! পাকিস্তানি ‘ঝড়’ কি নাম বদলে ফিরবে পাকিস্তানেই
বঙ্গোপসাগরে তৈরি হওয়া পাকিস্তানি ঘূর্ণিঝড় গুলাব ভারতের পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়ে আরব সাগরে গিয়ে বাসা বেঁধেছে। গুলাবের লেজ থেকে তৈরি হতে চলেছে আরও এক সাইক্লোন 'শাহিন'। ইতিমধ্যেই ঘূর্ণিজড় গুলাব নিম্নচাপের রূপ নিয়ে শক্তি বাড়াতে শুরু করেছেন আরব সাগরের বুকে। বৃহস্পতিবারই স্পষ্ট হয়ে যাবে, ঘূর্ণিঝড় শাহিনের ভূত-ভবিষ্যৎ।

গুলাব থেকে তৈরি ঘূর্ণিঝড় শাহিনের ভবিষ্যৎ
ঘূর্ণিঝড় গুলাব থেকে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রক্রিয়া শুরু হতে চলেছে আরব সাগরে। আবহাওয়া দফতের পূর্বাভাসে জানানো হয়েছে ঘূর্ণিঝড় গুলাব নাম পরিবর্তন করে পাকিস্তান অভিমুখে ধেয়ে যেতে পারে। বৃহস্পতিবারই স্পষ্ট হয়ে যাবে। কোন দিকে মোড় নেয় গুলাব থেকে তৈরি ঘূর্ণিঝড় শাহিনের ভবিষ্যৎ।

পাকিস্তানের দিকে অভিমুখ, টার্ন নেবে ওমানের দিকে?
আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্য আরব সাগরে অবস্থান করছে নিম্নচাপরূপী গুলাব। ঘূর্ণিঝড় শাহিনে রূপান্তরিত হওয়ার আগে তার অভিমুখ রয়েছে পাকিস্তানের দিকে। ঝড়ে পরিণত হলে, তা আরও পশ্চিমে টার্ন নিতে পারে। সেক্ষেত্রে ওমানের দিকে চলে যাবে শাহিন।

গুলাব থেকে নাম পরিবর্তন হয়ে হবে ঘূর্ণিঝড় শাহিন
ঘূর্ণিঝড় গুলাব স্থলভাগ দিয়ে অতিক্রম করার সময় নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে মহারাষ্ট্র ও গুজরাটে প্রবল বৃষ্টি হচ্ছে। আরব সাগরে তা শক্তিবৃদ্ধি করে পুনরায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। সেক্ষেত্রে গুলাব থেকে নাম পরিবর্তন হয়ে হবে শাহিন। আর তা যদি হয় সেটা হবে বিরল ঘটনা।

শাহিনের অর্থ রয়্যাল ফ্যালকন, বাজপাখির মতোই দাপাবে?
এই সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে শাহিনের গতিবিধি। গুলাব শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে বা ঘণ্টায় ৬৮ কিলোমিটারের বেশি গতিপ্রাপ্ত হলে তবেই নতুন নাম পাবে শাহিন। এই নামটি কাতারের দেওয়া। শাহিনের অর্থ হল রয়্যাল ফ্যালকন বা এক বড় মাপের বাজপাখি। বাজপাথির মতো ক্ষিপ্র এর গতি হয় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে অন্তত আরও দুটো দিন।

‘পাকিস্তানি’ ঘূর্ণিঝড় গুলাব নাম বদলে পাকিস্তান অভিমুখী
গুলাবের নামকরণ করেছিল পাকিস্তান। গুলাবের অর্থ গোলাপ। গোলাপ নাম্নী এই 'পাকিস্তানি' ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে ধেয়ে এসেছিল। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে তাণ্ডব চালিয়ে চা মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের দিকে চলে যায়। তারপর শক্তি হারিয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়।

গাজার পরে গুলাব এমন বিরল কীর্তি গড়বে
ঘূর্ণিঝড়ের নিম্নচাপে পরিণত হয়ে দীর্ঘ ইনিংস খেলে যাওয়া খুবই বিরল। গুলাব ফের জেগে ওঠার চেষ্টা করছে আরব সাগরে গিয়ে। আরব সাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি করতে সচেষ্ট গুলাব। আইএমডি জানিয়েছে বৃহস্পতিবার থেকেই শক্তি বাড়াবে নিম্নচাপ। তা ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তা হলে গাজার পরে গুলাব এমন বিরল কীর্তি গড়বে যে, এক ঘূর্ণিঝড় থেকে আর এক ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications