আম্ফান এখন শক্তি হারানো নিম্নচাপ মাত্র! ভারতের কোথায় এখন তার অবস্থান
গোটা বাংলার বিভিন্ন দিকে ১৩০ কিলোমিটার গতিবেগ নিয়ে দাপট দেখিয়েছে আম্ফান। কলকাতা শহরেই ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে দাপিয়ে বেড়িয়েছে এই ঝড়। আর এমন তীব্র তাণ্ডবের পর আম্ফান এখন উত্তরপূর্ব ভারতের দিকে।

ফের চলতে পারে হাওয়া
যৌবনের তেজ শেষ হলেও বার্ধক্যের দাপট কমেনি আম্ফানের! আপাতত তার অবস্থান উত্তরপূর্বে। যাবতীয় শক্তি এই সাইক্লোন হারিয়েছে। তবে এখন তার হাওয়ার দাপট ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

কোথায় বর্ষণ হতে পারে
জানা গিয়েছে, ২২ মে উত্তরপূর্বের অসম, মেঘালয় , অরুণাচল প্রদেশে আম্ফান বেগে ধেয়ে আসবে। তবে সেখানে হাওয়ার বেগ তেমন হবে না। ফলে শুধুই বর্ষণ হবে। তবে অরুণাচল , মেঘালয়ের দিকে বেশ কিছু গাছ পড়ে যেতে পারে ঘূর্ণিঝড়ে।

কোনপথে আম্ফান?
জানা গিয়েছে, আমাপতত বাংলাদেশ ও মায়ান মারের দিকে আম্ফান যাচ্ছে। ২০ মে রাত ১১:৩০ মিনিট নাগাদ ভারত-বাংলাদেশ সীমান্ত পার করে আম্ফান উত্তর ও উত্তরপূর্বের দিকে যাচ্ছে।

আম্ফানের দাপট
উল্লেখ্য, আম্ফানের দাপটে রাজ্যের বিভিন্ন অংশে গত ২০ মে প্রবল বৃষ্টিপাত ও ঝড় দেখা যায়। যার জেরে ৭২ জনের প্রাণহানী হয়েছে বাংলায়। এখনও পর্যন্ত এই সাইক্লোনের বলি কতজন , তা নিয়ে রয়েছে জল্পনা।












Click it and Unblock the Notifications