শ্রীনগরে কার্ফু : সেনার পেলেট গানের গুলিতে কাশ্মীরে নিহত ১২ বছরের কিশোর
শ্রীনগর, ৮ অক্টোবর : উত্তেজনা থামাতে শ্রীনগরে বিক্ষোভকারীদের উপরে পেলেট গান থেকে গুলি চালাল সেনা। আর তার জেরে শুক্রবার সন্ধ্যায় ১২ বছরের এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠল উপত্যকা। পরিস্থিতি সামাল দিতে ফের কার্ফু জারি হয়েছে শ্রীনগরে। [ভারত-পাক সীমান্তে অবৈধ অনুপ্রবেশের রমরমা ব্যবসা চলছে, ফাঁস গোয়েন্দা জেরায়]
শ্রীনগরের সাইদপোরা এলাকার বাসিন্দা জুনেইদ আহমেদ নামে কিশোর নিজের বাড়ির বাইরেই সেনার পেলেট বন্দুকের গুলিতে আহত হয়। পরে তার মৃত্যু হয়েছে। [জাপানি ওয়্যারলেস সেট নিয়ে উরিতে হামলা চালিয়েছে পাক জঙ্গিরা, প্রমাণ পেল সেনা]

পুলিশ জানিয়েছে,সাইদপোরা এলাকায় বিক্ষোভ চরমে উঠলে বাধ্য হয়ে পরে পেলেট বন্দুকের ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ। বিক্ষোভের সঙ্গে জুনেইদেরে কোনও সম্পর্ক ছিল না বলেও জানিয়েছে পুলিশ। [ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি নিয়ে বিস্তারিত জেনে নিন]
জানা গিয়েছে, নিজের বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে ছিল কিশোর জুনেইদ। সেসময়ই একাধিক পেলেট বন্দুকের গুলি তাঁকে বিদ্ধ করে। গুরুতর আহত অবস্থায় জুনেইদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মাথায় ও বুকে গুলির আঘাত এতটাই গুরুতর ছিল যে তাকে বাঁচানো যায়নি। [কাশ্মীরে অশান্তির জন্য দায়ী জওহরলাল নেহেরু!]
এই ঘটনার পরই ফের একদফা তুমুল বিক্ষোভ শুরু হয়। কিশোর জুনেইদের দেহ নিয়ে ঘিরে ফেলেন স্থানীয়রা। সরকারের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। অভিযোগ দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার সময়ও সেনা বাধা দেয়। ফলে ফের একদফা উত্তেজনা ছড়ায়।
প্রসঙ্গত, গত জুলাই মাসে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীরে অশান্তি চরমে উঠেছে। এখনও পর্যন্ত ৯০ জন মানুষ মারা গিয়েছে। সেনার সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ হাজার মানুষ। সবমিলিয়ে কাশ্মীরে অচলাবস্থা ৯০ দিন পার করে গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications