মোদী সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদ! সারা দেশে সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচি সিপিএম-এর
বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচি সিপিএম-এর। মূলত কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই আন্দোলন। তবে পশ্চিমবঙ্গে এই আন্দোলন শুরু হবে ২২ অগাস্ট থেকে। কেন্দ্রের বিরোধিতার সঙ্গে, রাজ
বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচি সিপিএম-এর। মূলত কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই আন্দোলন। তবে পশ্চিমবঙ্গে এই আন্দোলন শুরু হবে ২২ অগাস্ট থেকে। কেন্দ্রের বিরোধিতার সঙ্গে, রাজ্য সরকারের বিরোধিতাও করা হবে রাজ্যে।

মোদী সরকারের কাছে দাবি
বর্তমান সময়ে মোদী সরকারের কাছে একাধিক দাবি তুলে ধরেছে সিপিএম। এইসব দাবির মধ্যে রয়েছে, বেসরকারিকরণ বন্ধ করা, জনস্বাস্থ্য খাতে বরাদ্ধ বৃদ্ধির মতো দাবি। দেশে মহামারী শুরু সময় থেকে দরিদ্রদের অ্যাকাউন্টে নগদ অর্থ দেওয়ার দাবি তুলে এসেছে সিপিএম। এই দাবির সঙ্গে রয়েছে আরও ১৫ দফা দাবি। এইসব দাবির মধ্যে রয়েছে আয়করের আওতার বাইরে থাকা প্রতিটি পরিবারকে ছয়মাস ন্যূনতম ৭৫০০ টাকা করে দেওয়া এবং কমপক্ষে ছয়মাস প্রতিটি পরিবারকে ১০ কেজি করে খাদ্যশস্য দেওয়া।
সিপিএম-এর মূল দাবির মধ্যে রয়েছে, প্রতিরক্ষা, ব্যাঙ্ক, বিমার সঙ্গে যুক্ত সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ বন্ধ করা এবং পিএম কেয়ার্সের অর্থ রাজ্যগুলির মধ্যে বন্টন করা।

রয়েছে শ্রম আইন সংশোধনের প্রস্তাব প্রত্যাহারের দাবিও
এমজিএনআরইজিতে মজুরি বৃদ্ধির দাবিও জানানো হয়েছে কেন্দ্রের কাছে। পাশাপাশি ১০০ দিনের জায়গায় কর্মদিবসের সংখ্যা ২০০ দিন করার দাবিও করা হয়েছে। পাশাপাশি বর্তমান শ্রমআইন সংশোধনের প্রস্তাব প্রত্যাহার করার দাবিও জানানে হয়েছে।

সিপিএম-এর প্রতিবাদ সপ্তাহ
২০ অগাস্ট থেকে ২৬ অগাস্ট পর্যন্ত প্রতিবাদ সপ্তাহ পালন করার কথা জানিয়েছে সিপিএম। সারা দেশের বিভিন্ন রাজ্যে শারীরিক দূরত্বের বিধি মেনে প্রতিবাদ সপ্তাহ পালন করা হবে বলে সিপিএম-এর তরফে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে আন্দোলন কর্মসূচি
২২ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে ২০ ও ২১ অগাস্ট লকডাউন। ফলে রাজ্যে এই আন্দোলন কর্মসূচি শুরু করা হবে ২২ অগাস্ট থেকে।












Click it and Unblock the Notifications