Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজস্থানে গো রক্ষকদের তাণ্ডব, ষাঁড় নিয়ে ফেরার পথে গণপিটুনি, মৃত ২৫ বছরের যুবক

রাজস্থানে গো রক্ষকদের তাণ্ডব

গো রক্ষকদের হাতে বেঘোরে প্রাণ হারাতে হল মধ্যপ্রদেশের এক ২৫ বছর বয়সী তরুণকে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার পুলিশ জানিয়েছে, একদল মানুষ, যাদের সন্দেহ করা হচ্ছে গো রক্ষক হিসাবে, তারা একটি ট্রাক দাঁড় করায়। এই ট্রাকে করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল রাজস্থানের চিতরগড় জেলায়। ট্রাকটিকে দাঁড় করিয়ে গো রক্ষকরা তাঁদের হেনস্থা করতে শুরু করে।

রাজস্থানে গো রক্ষকদের তাণ্ডব, ষাঁড় নিয়ে ফেরার পথে গণপিটুনি, মৃত ২৫ বছরের যুবক

এডিজিপি (‌অপরাধ)‌ রবি প্রকাশ মেহার্দা বলেন, '‌১৩ ও ১৪ জুনের মধ্যরাতে মধ্যপ্রদেশের দুই বাসিন্দা চিতরগড় জেলায় ষাঁড় নিয়ে যাচ্ছিল। একদল জনতা তাঁদের ওপর হামলা চালায় এবং দু’‌জনের মধ্যে একজনের হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। খুনের মামলা দায়ের করা হয়েছে।’‌ পুলিশ জানিয়েছে যে দু’‌জনের ওপর হামলা চালানো হয়েছে তাঁরা মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার বাসিন্দা এবং তাঁরা রাজস্থানে কৃষি কাজের জন্য ষাঁড় কিনতে এসেছিলেন। পুলিশ আরও বলে, '‌নিহত ব্যক্তির নাম বাবু ভিল, ২৫ বছর। আহত ব্যক্তির নাম পিন্টু ভিল। চিতরগড় পুলিশ আটজনকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের শীঘ্রই সনাক্ত করে গ্রেফতার করা হবে।’‌

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে গো রক্ষকদের ভূমিকা রয়েছে এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, দু’‌জন ব্যক্তি ষাঁড় কেনার জন্য চিতরগড়ের রায়তা গ্রামে আসেন, ষাঁড়গুলি ট্রাকে করে নিয়ে ফিরে যাবার সময় মধ্যরাতে তাঁদের ওপর হামলা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্তরা গো রক্ষক। তারা ক্রমাগত ওই দু’‌জনের ওপর লাঠি ও অন্যান্য হাতিয়ার দিয়ে মারতে থাকে। প্রায় একঘণ্টা ধরে এই তাণ্ডব চলার পর পুলিশ আসার পরক্ষণের মধ্যেই তারা পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ওই মোষগুলি কৃষিকাজের জন্যই কেনা হয়েছিল।

বাবুর পরিবারের পক্ষ থেকে বলা হয় যে তাঁদের আট বিঘা জমি রয়েছে এবং তার জন্য দু’‌টি ষাঁড়ের প্রয়োজন। বাবু, যিনি নিজের জমিতে কাজ করেন, তিনি আরও ভালো উপার্জনের জন্য রাজস্থানের রায়তা গ্রামে জমিতে শ্রমিকের কাজও করেন। রায়তাতে দৈনিক মজুরি ২০০ টাকা এবং ঝাবুয়াতে ১৫০ টাকা করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে যে বাবু যেখানে কাজ করত তার পাশের এক জমির মালিকের কাছে এই ষাঁড়দুটি কেনেন বাবু। বাবু ঝাবুয়ায় ৪০ হাজার টাকার ঋণ নিয়ে মোষ কিনবেন বলে পিন্টুকে সঙ্গে নিয়ে রায়তা ছাড়েন শনিবার। বাবুর রবিবারই ফিরে আসার কথা ছিল। তাঁর ফোনও ক্রমাগত সুইচ অফ থাকায় পরিবারের লোকেদের দুঃশ্চিন্তা বাড়তে থাকে। সোমবার পুলিশের কাছ থেকে খবর পায় যে বাবু মারা গিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+