গোমূত্রেই নাকি রোগ নিরাময়, দাবি সংসদে
গো-মূত্র এতটাই উপকারী যে, এক প্রাক্তন সরকারি আধিকারিকের কঠিন রোগ সারিয়ে দিয়েছিল, লোকসভায় দাবি করলেন বিজেপি সদস্য মিনাক্ষী লেখি। উন্নত প্রযুক্তির ব্যবহারে গোমূত্রকে জনপ্রিয় করা যায় কিনা, জানতে চান
গো-মূত্র এতটাই উপকারী যে, এক প্রাক্তন সরকারি আধিকারিকের কঠিন রোগ সারিয়ে দিয়েছিল, লোকসভায় দাবি করলেন বিজেপি সদস্য মিনাক্ষী লেখি।
বিজেপি সদস্য মিনাক্ষী লেখি এরপরই জানতে চান, গরু এবং গবাদি পশু নিয়ে প্রাচীন বিজ্ঞানে যে ধ্যান ধারণা ছিল, সেটাকেই প্রযুক্তি ব্যবহারে, কীভাবে জনপ্রিয় করা যায়, তা নিয়ে কোনও চিন্তা ভাবনা কেন্দ্রীয় সরকার করছে কিনা।

সেসময়ই মিনাক্ষী প্রাক্তন অ্যাডিশনাল সলিসিটর জেনারলের কথা উল্লেখ করেন এবং বলেন, কীভাবে গো-মূত্র তাঁকে রোগমুক্ত করেছিল। স্পিকার সুমিত্রা মহাজন সেই সময়ে বলেন, ওষুধ ওষুধই।

মিনাক্ষী লেখির অতিরিক্ত প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী রাধা মোহন সিংহ জানান, অল্প কয়েক মাসের মধ্যেই কার্নালে একটি জিনম সেন্টার চালু হতে চলেছে। সেখানে কীভাবে গো-মূত্র, গোবর উন্নত পদ্ধতির মাধ্যমে বর্তমানে দুনিয়ায় ব্যবহার করা যাবে, তা নিয়ে গবেষণা করা হবে।












Click it and Unblock the Notifications