গোমূত্র দিয়ে ক্যান্সার নিরাময়ের ওষুধ তৈরির পথে কেন্দ্র! যা জানালেন বিজেপি মন্ত্রী অশ্বিনী চৌবে
গোমূত্র দিয়ে ক্যান্সার নিরাময়ের ওষুধ তৈরির পথে কেন্দ্র!
ভোপালের সাংসদ প্রজ্ঞা ঠাকুর একবার গোমূত্র সম্পর্কে মন্তব্য করে বিতর্কে আসেন। তাঁর দাবি ছিল, গোমূত্রের দ্বারা তাঁর ক্যান্সার নিরাময় সম্ভব হয়েছে। এবার সেই একই পথে হেঁটে একই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। তিনি জানিয়েছেন, ক্যান্সার নিরাময়ে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনা কাজ করা শুরু করেছে।

তামিলনাড়ু কোয়েম্বাট্যুরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অশ্বিনী চৌবে জানান, 'বিভিন্ন রকমের ঔষধ, বিশেষত ক্যান্সার নিরাময়ের ঔষধ গোমূত্র দিয়ে তৈরি হচ্ছে। কেন্দ্র এই বিষয়টি নিয়ে কাজ করছে আয়ুষ্মান ভারতের আওতায় থেকে।' সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই বক্তব্যের খবর প্রকাশিত হতেই তা নিয়ে ফের আলোচনা শুরু হয়ে যায়। প্রসঙ্গত, আয়ুষ্মান ভারত প্রকল্পটির আওতায় স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এর আগে, সপ্তদশ লোকসভা নির্বাচনের সময় ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা বলেছিলেন, 'আমি এককালে ক্যান্সারের রোগী ছিলাম। আর আমি গোমূত্র সেবন করে সঙ্গে কয়েকটি আয়ুর্বেদিক ঔষধি খেয়ে নিজেকে সুস্থ করে তুলি। '
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications