অর্থনীতিকে চাঙ্গা করবে গোবর ও গোমূত্র, মন্তব্য বিজেপি শাসিত রাজ্যের এই মুখ্যমন্ত্রীর
অর্থনীতিকে চাঙ্গা করবে গোবর ও গোমূত্র
গরু, তার গোবর ও মূত্র রাজ্য ও দেশের অর্থনীতিতে চাঙ্গা করতে পারে। শনিবার এই মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন যে যদি সঠিকভাবে ব্যবস্থা প্রয়োগ করা হয় হয় তবে গরুর গোবর ও মূত্র দেশ ও রাজ্যের অর্থনীতিকে ক্ষমতাশালী করতে পারে। প্রসঙ্গত, কয়েক বছর আগে গরুর দুধে সোনা রয়েছে বলে তোলপাড় ফেলে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এমনকী অনেক বিজেপি নেতা–মন্ত্রী করোনার সময়ও গোমূত্র পানের পরামর্শ দিয়ে রীতিমতো ক্ষোভের মুখে পড়েছিলেন।

চৌহান তাঁর বিবৃতিতে জোর দিতে গিয়ে দুগ্ধজাত পণ্যের ব্র্যান্ড আমুল ও তার সফলতার কাহিনী বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন যখন গরু ও ষাঁড় গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, সেটা শুধুমাত্র সরকারি প্রকল্প ও গোসালার মাধ্যমে প্রবেশ করবে না, সমাজ এই সত্য মেনে নিলেই অর্থনৈতিক বৃদ্ধি তখনই ঘটবে। ভোপালে আয়োজিত ইন্ডিয়ান ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহিলা শাখার 'শক্তি ২০২১’ নামে কনভেনশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, 'মহিলারা এখন ভেটেরনারি বিজ্ঞানে প্রবেশ করে ফেলেছেন এবং গরু, মহিষ, ষাঁড়দের চিকিৎসা করছেন, আমার বিশ্বাস এঁরা এগিয়ে যাবেন। হয়ত তৎক্ষণাত নয়, তবে আমরা সফলতা অর্জন করব (রাজ্য ও ভারতের অর্থনীতিকে দৃঢ় করা)।’ শনিবার এই দু’দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রী পরশোত্তম রুপালা।
অনুষ্ঠানে উপস্থিত পশু চিকিৎসকদের উদ্দেশ্যে শিবরাজ সিং চৌহান বলেন যে, 'গরু/ষাঁড় ছাড়া কাজ চলতে পারে না। সরকার গোশালা নির্মাণ করেছে, কিন্তু যতক্ষণ না সমাজ সংযুক্ত না হবে, ততক্ষণ সরকারি গোশালা চলবে না। আমরা মধ্যপ্রদেশে আলো জাগানোর চেষ্টা করছি।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমরা যদি চাই গোমূত্র ও গোবর থেকে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারি এবং দেশকে আর্থিকভাবে সক্ষম করতে পারি।’ প্রসঙ্গত, এর আগেও শিবরাজ সিং চৌহান সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে গরুর দুধ, গোবর ও গোমূত্র ব্যবহারের ওপর জোর দিয়েছিলেন।
এদিনের অনুষ্ঠানে, মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে শ্মশান ঘাটগুলিতে চিতায় কাঠের পরিবর্তে গরুর গোবর ব্যবহার করা হয় সেই নিয়ে বর্তমানে রাজ্য সরকার কাজ করছে। তিনি এও জানান যে রাজ্য সরকার সার এবং অনুরূপ উপাদান হিসাবে ব্যবহার করার জন্য গোশালাগুলি থেকে গোবর কেনার দিকেও কাজ করছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications