ছাড়পত্র পেল কোভিসেল্ফ কিট, বাড়িতে বসে কীভাবে করবেন করোনা পরীক্ষা জেনে নিন এক নজরে

ছাড়পত্র পেল কোভিসেল্ফ কিট, বাড়িতে বসে কীভাবে করবেন করোনা পরীক্ষা জেনে নিন এক নজরে

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সংক্রমণ হু হু করে বাড়ছে। সেই সঙ্গে চাপও বাড়ছে করোনা টেস্টের কেন্দ্রগুলিতে। দৈনিক ১৬–১৯ লক্ষ নমুনা টেস্ট হয় কোভিড কেস সনাক্ত করার জন্য। গত ১৯ মে ভারতে ২০ লক্ষেরও বেশি করোনা টেস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও অনেকেরই অভিযোগ যে ল্যাবে কোভিড টেস্ট করা সহজ নয়, বিশেষ করে শহরাঞ্চলে, যেখানে উচ্চ কেসের বোঝা রয়েছে এবং জেলাতে জৈব–সুরক্ষা রয়েছে এমন প্যাথোলজিক্যাল ল্যাবও খুব কম। এই সবকিছুর সমস্যা সমাধানে এবার বাড়িতে বসে আপনি নিজেই করোনার টেস্ট করতে পারবেন।

ছাড়পত্র পেল কোভিসেল্ফ কিট, বাড়িতে বসে কীভাবে করবেন করোনা পরীক্ষা জেনে নিন এক নজরে

আইসিএমআর সেল্ফ–টেস্টিং কোভিড–১৯ কিটকে অনুমোদন দিয়েছে। যে কোনও ব্যক্তি বাড়িতে বসেই নিজের কোভিড পজিটিভ টেস্ট করতে পারবেন এই কিট ব্যবহার করে। এখন থেকে আর ল্যাবে গিয়ে করোনার টেস্ট করানোর প্রয়োজন নেই। তবে কীভাবে এটা কাজ করে সেটা জেনে নিন এখনই।


১)‌ বাড়িতে যে কোভিড–১৯ টেস্ট কিট ব্যবহার করবেন সেটার নাম কোভিসেল্ফ। এটা দেখতে খানিকটা প্রেগনেন্সি কিটের মতো। সার্স–কোভ–২–এর উপস্থিতি জানতে এটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিং (‌র‌্যাট)‌। নাকের নমুনা দিয়েই কোভিসেল্ফ টেস্ট করা হয় এবং তারপরই স্ক্রিনে কোভিড–১৯–এর নেগেটিভ বা পজিটিভ অবস্থা ভেসে ওঠে।

২)‌ আইসিএমআর জানিয়েছে যে র‌্যাটের মাধ্যমে বাড়িতে টেস্টিং তাঁরাই করবেন যাঁদের উপসর্গ রয়েছে এবং তবে নির্বিচারে এর ব্যবহার না করার উপদেশ দিয়েছে আইসিএমআর।

৩)‌ কোভিসেল্ফের মাধ্যমে নমুনা পরীক্ষা করার জন্য চিকিৎসকের কোনও প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না। আইসিএমআর জানিয়েছে, '‌এই টেস্ট বাড়িতে প্রেসক্রিপশন ছাড়াই করা যাবে, নিজে থেকে নাকের সোয়াব সংগ্রহ করে, এ ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ বা তার বেশি এবং ২ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্করা এই নমুনা সংগ্রহ করবেন।

৪)‌ কোভিসেল্ফের সঙ্গে একটি সংক্ষিপ্ত তথ্য রয়েছে কীভাবে এই কোভিড–১৯ টেস্ট ব্যবহার করবেন। এই কিটটি একটি থলের মধ্যে থাকে এবং এর সঙ্গে থাকে নাকের সোয়াব, কিছুটা ভরা নিষ্কাষণ টিউব এবং টেস্ট কার্ড।

৫)‌ কোভিসেল্ফ কিট সংগ্রহের পর, ব্যবহারকারীকে প্রথমে মাইল্যাব অ্যাপ ডাউনলোড করতে হবে নিজের মোবাইল ফোনে এবং সেখানে নিজেদের শংসাপত্র পূরণ করতে হবে।

৬)‌ ব্যবহারকারীকে খুব সাবধানতা অবলম্বন করে নাকের নমুনা সংগ্রহ করতে হবে। কিটের সঙ্গে দেওয়া সোয়াব হেড স্পর্শ করা চলবে না। এই সোয়াবটি নাকের ভিতরে দু–তিন সেন্টিমিটার পর্যন্ত ঢোকানো প্রয়োজন এবং প্রতিটি নাকের ভিতরে পাঁচবার ঘূর্ণিত হওয়া প্রয়োজন।

৭)‌ এরপর, ব্যবহারকারীকে ওই সোয়াব কিছুটা ভর্তি নিষ্কাষণ টিউবে ডোবাতে হবে এবং টিউবের নীচে একটু চাপ দিতে হবে। এখন, অনুনাসিক সোয়বটি ১০ বার কাটাতে হবে, এটি নিশ্চিত করবে নমুনাটি নিষ্কাশন বাফারে ভালভাবে নিমজ্জিত হয়েছে।

৮)‌ সোয়াবটিতে একটি ব্রেকপয়েন্ট রয়েছে। নিষ্কাষণ বাফারে এটি ভালভাবে মিশ্রিত করার সময় সোয়াবটি ভাঙ্গুন এবং অবশিষ্টটিকে বাতিল করুন। এরপর ক্যাপ দিয়ে নলটি শক্ত করে ঢেকে রাখুন।

৯)‌ এবার অ্যান্টিজেন বাফার মিশ্রণের দুটি পূর্ণ ফোঁটা টিউবে চাপ দিয়ে নমুনার মধ্যে মেশান। ১০–১৫ মিনিটের মধ্যেই আপনি ফলাফল হাতে পাবেন। যদি ২০ মিনিট পরও ফল না পান তবে আপনি কোভিড নেগেটিভ। ২০ মিনিটের বেশি হলে এই পরীক্ষাকে বৈধ বলে ধরা হবে না।

১০)‌ ব্যবহারকারী ফোনে যে অ্যাপ ডাউনলোড করেছেন সেখানেই এই পরীক্ষার ফল দেখতে পাবেন। অ্যাপটি কেন্দ্রীয়ভাবে আইসিএমআর সার্ভারের সঙ্গে ফলাফল সম্পর্কে অবহিত করবে। পজিটিভ রিপোর্ট নিশ্চিত পাওয়া যাবে। তবে যদি উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের ফল নেগেটিভ আসে তবে আরটি–পিসিআর টেস্ট করা প্রয়োজন।

বুধবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তরফে মাই ল্যাব কর্তৃপক্ষের তৈরি কিটকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে নির্বিচারে এর ব্যবহার না করার উপদেশ দিয়েছে আইসিএমআর। বিশেষত, যাঁদের শরীরে উপসর্গ রয়েছে, তাঁদের ক্ষেত্রে অবিলম্বে আরটি-পিসিআর টেস্ট করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা। আইসিএমআর এও জানায় যে কোভিসেল্ফ কিটে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে। এই কিটের স্রষ্টা মাই ল্যাব জানিয়েছে যে প্রত্যেক কিটের মূল্য ২৫০ টাকা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+