কেন্দ্রের ভ্যাকসিন কেনার নাকি কোনও টাকাই নেই! চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে মুখ খুলল মোদী সরকার

কেন্দ্রীয় বাজেটে ৩৫ হাজার কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ করা হয়। আর সেই টাকা ঠিক কোন খাতে বরাদ্দ করা হচ্ছে, সেটার ব্যাখ্যা দল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সোমবার একটি রিপোর্টের জবাবে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বাজেটে ৩৫ হাজার কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ করা হয়। আর সেই টাকা ঠিক কোন খাতে বরাদ্দ করা হচ্ছে, সেটার ব্যাখ্যা দল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে মুখ খুলল মোদী সরকার

সোমবার একটি রিপোর্টের জবাবে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। পুরো টাকাটাই রাজ্যগুলিকে দেওয়ার জন্য এবং কেন্দ্রের ভ্যাকসিন কেনার কোনও টাকাই নেই, এমন রিপোর্টকে 'ভুল' বলে দাবি করল কেন্দ্র।

সোমবার অর্থ মন্ত্রকের তরফ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বাজেটে বরাদ্দ টাকা কেন্দ্র ভ্যাকসিনের জন্য খরচ করতে পারবে না, এই তথ্য ভুল। এটি ডিমান্ড ফর গ্রান্ট হিসেবে ধার্য করা হয়েছে।'

সম্প্রতি একটি রিপোর্টে বলা হব, ওই ৩৫ হাজার কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়ার জন্য কেন্দ্রের ভ্যাকসিন কেনার জন্য নয়। আর সেই দাবিই উড়িয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থ মন্ত্রক জানিয়েছে, এই ডিমান্ড ফর গ্রান্টসের অনেকগুল প্রশাসনিক সুবিধা রয়েছে।

জানানো হয়েছে, স্বাস্থ্য মন্ত্রকের স্কিমের জন্য যে সব বরাদ্দ আছে, ভ্যাকসিনের খরচ তার বাইরে। এই টাকা যাতে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সহজে ব্যয় করা যায়, তার জন্য এই আলাদা ফান্ড তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নির্মলা সীতারামণের মন্ত্রক।

এই ৩৫ হাজার কোটি টাকা কোন খাতে খরচ হচ্ছে, তা দেখার দায়িত্ব আদতে স্বাস্থ্য মন্ত্রকের। অনেক ক্ষেত্রে সাহায্যের জন্য এই টাকা রাজ্যগুলিকে দেওয়া হচ্ছে। আর তারপর রাজ্যগুলি টিকাকরন প্রক্রিয়া পরিচালনা করে।

অন্যদিকে, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ''কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে সাহায্য করছে না। টিকা দিয়েও সাহায্য করছে না। তিন কোটি টিকা চেয়ে পেয়েছি মাত্র ১ লক্ষ। কেন্দ্রীয় সরকার কেন ৩০ হাজার কোটি টাকা খরচ করেও টিকা দিতে পারছে না!

এদিন ফের একবার এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। কোভিড মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। এদিন ফের সে বিষয়টি ঊঠে আসে। ওরা বলছে কোভিড সরঞ্জামে জিএসটি নেওয়া হচ্ছে না, কিন্তু কোথাও কোথাও নেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি, এমনটাই চাঞ্চল্যকর দাবি করেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+