ভারতে বাড়তে পারে করোনার সংক্রমণ! সময় জানিয়ে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন
শীত আসছে। সেই মরশুমেই দেশে বাড়তে পারে করোনার সংক্রমণ (coronavirus) । এদিন সেই আশঙ্কার কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (harshvardhan)। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বিভিন্ন রিপোর্টে
শীত আসছে। সেই মরশুমেই দেশে বাড়তে পারে করোনার সংক্রমণ (coronavirus) । এদিন সেই আশঙ্কার কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (harshvardhan)। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, করোনার সংক্রমণ শীতে বাড়তে পারে। কেননা সেই সময় সাধারণ মানুষের শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা বেশি থাকে।

শ্বাসপ্রশ্বাসের ভাইরাস করোনা
এদিন এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, করোনার সংক্রমণ শ্বাসপ্রশ্বাস জনিত ভাইরাসের কারণে হয়। সাধারণভাবে শ্বাসপ্রশ্বাস জনিত ভাইরাসের সংক্রমণ বেশি হয় শীতের আবহাওয়ায়। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণও কম থাকে।

ব্রিটেনের উদাহরণ
এব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী ইউরোপী দেশগুলির তথা ব্রিটেনের উদাহরণ দেন। সেখানে শীত আসার সঙ্গে সঙ্গে করোনার সংক্রমণ বেড়েছে। তিনি বলেন, সেই উদাহরণ থেকে ভারতের ব্যাপারেও একই অবস্থা হতে পারে বলে ধরে নেওয়া যেতে পারে।

সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণে আহ্বান
সরকারের তরফে এই কারণে সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণে আহ্বান জানানো হয়েছে। তবে তার জন্য ভয় পাওয়ার কোনও দরকার নেই। বলেছেন মন্ত্রী।

ফেলুদা পেপার স্ট্রিপ পরীক্ষা চালু করা হবে
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, করোনার সনাক্তকরণে ফেলুদা পেপার স্ট্রিপ টেস্ট সামনের কয়েক সপ্তাহের মধ্যে চালু করা হবে। তিনি বলেন, দেশে বিভিন্ন ভ্যাকসিন বিভিন্ন স্টেজে রয়েছে। তার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।

যুব সম্প্রদায়ের জন্য আগে ভ্যাকসিন নয়
দেশের যুব সম্প্রদায়কে আগে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। কোনও কোনও মহল থেকে এই জল্পনার কথা ছড়িয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে মন্ত্রী বলেন, যাঁদের পেশাগত কারণ এবং সংক্রমণের সংস্পর্শে যাওয়ার ঝুঁকি রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ভ্যাকসিন আগে দেওয়া হবে। শুরুর দিকে ভ্যাকসিন পাওয়া যাবে নির্দিষ্ট সংখ্যায়, জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications