হার মানছে ডাবল মিউট্যান্ট করোনা! মারত্মক সংক্রমণেও ১০০ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন
মারত্মক করোনা সংক্রমণেও ১০০ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন
গোটা দেশে নতুন করে কামড় বসাচ্ছে মারণ করোনা। দেখা দিয়েছে একাধিক নতুন উপসর্গও। এমনকী নব স্ট্রেনের আঘাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এদিকে করোনা রুখতে একাধিক বিদেশি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া নিয়ে আলোচনা চললেও এখনও পর্যন্ত ভারতে ভরসা কোভিশিল্ড ও কোভ্যাক্সিনেই। এদিকে কোভিশিল্ড নিয়ে বিশেষ উদ্বেগ দেখা না দিলেও িকাকরণের শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে কোভ্যাক্সিনের কার্যকারিত।

করোনা একাধিক ভেরিয়েন্টের সংক্রমণ রোধেও বিশেষ ভাবে পারদর্শী কোভ্যাক্সিন
এদিকে করোনার একাধিক প্রজাতি ও নব স্ট্রেনের জেরে ভারতের করোনা পরিস্থিতি ক্রমেই আরও খারাজ হচ্ছে। এবার এই সঙ্কটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে কোভ্যাক্সিনকে নিয়ে নতুন করে আশার কথা শোনাচ্ছে ইণ্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। আইসিএমআর-র গবেষকদের মতে করোনা একাধিক ভেরিয়েন্টের সংক্রমণ রোধেও বিশেষ ভাবে পারদর্শী কোভ্যাক্সিন।

ডাবল মিউট্যান্ট করোনাকেও শেষ করছে কোভ্যাক্সিন
এমনকী গতবারের থেকে এবারের ধারালো সংক্রমণ রুখতেও কোভ্যাক্সিন বিশেষ ভূমিকা নিচ্ছে। এমনকী ডাবল মিউট্যান্ট করোনা স্ট্রেনকেও শরীরে প্রবেশের পর অচিরেই নষ্ট করে দেয় এই ভারতীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিন। এদিকে শুরুতে সামগ্রিক ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্টে দেখা গিয়েছিল মানবদেহে ৭৮ শতাংশ পর্যন্ত কার্যকরী কোভ্যাক্সিন।

মারত্মক করোনা সংক্রমণে ১০০ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন
কিন্ত বর্তমান রিপোর্ট বলছে মারাত্মক করোনা সংক্রমণের ক্ষেত্রে মানবদেহে ১০০ শতাংশ পর্যন্ত কার্যকরী ভারত বায়োটেকের এই ভ্যাকসিন। এদিকে দেশজুড়ে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে কোভ্যাক্সিনের কার্যক্ষমতা নিয়ে যে তথ্য তুলে ধরল আইসিএমআর, তাতে আশার আলো দেখা গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। অন্যদিকে চলতি বছরের জানুয়ারি মাসের ১৬ তারিখ থেকে গোটা দেশে দেশে টিকাকরণ শুরু হয়েছে।

ভারত বায়োটেককে ৬৫ কোটির আর্থিক সাহায্য
এদিকে ভারত বায়োটেক যাতে টিকার উৎপাদন বাড়াতে পারে তার জন্য ইতিমধ্যেই বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। আরও কোভ্যাক্সিন উৎপাদনের জন্য ভারত বায়োটেককে ৬৫ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবার এই মর্মে একটি বিবৃতিও পেশ করা হয়েছে কেন্দ্রের তরফে। অন্যদিকে আগামী ১ মে থেকে গোটা দেশে ১৮ বছরের বেশি সকল নাগরিককে করোনা টিকা দেওয়া হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications