করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধ করছে কোভ্যাকসিন
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধ করছে কোভ্যাকসিন
ত্রিপল মিউটেন্ট কোভিড স্ট্রেন ডেল্টা-র কারণে ভারত সহ সারা বিশ্ব করোনার দ্বিতীয় ওয়েভ দেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই স্ট্রেনকে এখনও ভাইরাস অফ কনসার্ন ঘোষণা করে রেখেছে৷ একাধিক গবেষণায় উঠে এসেছে কোভিডের এই স্ট্রেনটি ভ্যাকসিনের সুরক্ষা বলয় ভাঙতেও সক্ষম৷ কিন্তু এবার স্বস্তির কথা শোনাচ্ছে আমেরিকার ন্যাশলান ইনস্টিটিউট অফ হেল্থ৷

কী বলছে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ?
সম্প্রতি কোভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে সম্পূর্ণ করেছেন এরকম ব্যক্তিদের উপর গবেষণা চালায় NIH আমেরিকা৷ এরপর গবেষণালব্ধ ফল নিয়ে তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে কোভ্যাকসিন নিয়েছেন এরকম মানুষের দেহে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে ৭৮ শতাংশ প্রতিরোধ করতে সক্ষম। হাসপাতালে যেতে হচ্ছে এরকম রেগীদের ক্ষেত্রেও কোভ্যাকসিন ভালো কাজ করছে বলে জানিয়েছে আমেরিকার হেল্থ ইনস্টিটিউটটি। পাশপাশি করোনার আলফা ভ্যারিয়েন্ট প্রতিরোধেও এই ভ্যাকসিন সফল বলে জানিয়েছে ইনস্টিটিউটটি৷

কী এই ডেল্টা স্ট্রেন?
বিশ্বস্বাস্থ্য সংস্থা কিছুদিন আগে করোনার 'থ্রিপল মিউটেন্ট' ভারতীয় স্ট্রেন B.1.617 এর সংক্রমণ ক্ষমতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল। পরে সেই অবস্থান থেকে সরে WHO বলে পুরো B.1.617 নয়, এই 'ত্রিপল মিউটেন্ট স্ট্রেন'এর একটি শাখা B.1.617.2 বা ডেল্টা স্ট্রেনই সারা বিশ্বে দ্রুত সংক্রমণের জন্য দায়ি৷ পরে এই ভাইরাসটির সম্পর্কে আরও বিশদে জানায় ডব্লিউএইচও। ডেল্টা স্ট্রেনকে ভাইরাস অফ কনসার্ন ঘোষণা করে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছিল এটি ভ্যাকসিনের সুরক্ষা বলয় ভাঙতেও সক্ষম।

করোনার আলফা স্ট্রেন
মূলত ইংল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের করোনা সংক্রমণের জন্য দায়ী করা হয়েছে এই আলফা স্ট্রেনকে৷ B.1.1.7 (আলফা স্ট্রেন) এ সংক্রমিত রোগীদের বেশিমাত্রায় হাসপাতাল, অক্সিকেন এবং আইসিউর প্রয়োজন হচ্ছে বলে একাধিক গবেষণায় উঠে এসেছে৷ আমেরিকার NHI এর গবেষণায় উঠে আসছে এই আলফা স্ট্রেনের সংক্রমণ রুখতেও কার্যকরী কোভ্যাকসিন৷

বিশ্বের সবচেয়ে সংক্রমণকারী করোনার তালিকায় রয়েছে আলফা ও ডেল্টা
সম্প্রতি WHO-র পক্ষ থেকে প্রকাশিত একটি গবেষণা পত্রে বলা হয়েছে, বিশ্বে সংক্রমিত দেশের দিক থেকে প্রথম স্থানে রয়েছে করোনা ভাইরাসের আলফা স্ট্রেন৷ প্রায় ১৭০টি দেশে আলফা স্ট্রেনের খোঁজ মিলেছে৷ দ্বিতীয় স্থানে রয়েছে করোনার বিটা স্ট্রেন, খোঁজ মিলেছে ১১৭টি দেশের সংক্রমিত মানুষের শরীরে৷ তিনে রয়েছে করোনার নতুন ত্রিপল মিউটেন্ট ডেল্টা স্ট্রেন যা এখনও পর্যন্ত ৮৫ টি দেশে পাওয়া গিয়েছে৷ করোনা সংক্রমনের তালিকায় চর নম্বরে রয়েছে গামা স্ট্রেন, যেটি পাওয়া গিয়েছে বিশ্বের ৭১টি দেশে।












Click it and Unblock the Notifications