দুর্নীতির কমছে পশ্চিমবঙ্গে, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

দুর্নীতি কমছে দেশে। প্রায় ২০টি রাজ্যে দুর্নীতির প্রবণতা কমেছে ১০ শতাংশ। তারমধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

দুর্নীতি কমছে দেশে। প্রায় ২০টি রাজ্যে দুর্নীতির প্রবণতা কমেছে ১০ শতাংশ। তারমধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০১৯ সালে দুর্নীতি সমীক্ষা রিপোর্ট বলছে ২০১৮ সালে যেখানে ঘুষ নেওয়ার প্রবণতা ৫৮ শতাংশ ছিল। সেটা ২০১৯ সালে এক ধাক্কায় কমে ৪৫ শতাংশ হয়ে গিয়েছে।

পশ্চিমবঙ্গে কমেছে দুর্নীতি

পশ্চিমবঙ্গে কমেছে দুর্নীতি

সমীক্ষায় যে ২০টি রাজ্যের নাম দুর্নীতি কমার তালিকায় উঠে এসেছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। সার্বিক ভাবেই রাজ্যে দুর্নীতি প্রবণতা কমেছে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। জমি, সম্পত্তি, পুলিস, প্রশাসন, পুরসভা, রাজস্ব দফতর, পরিবহন সবক্ষেত্রেই কমেছে দুর্নীতির হার। এই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েথে দিল্লি, হরিয়ানা, গুজরাট, কেরল, গোয়া, ওড়িশা।

দুর্নীতি বাড়ছে উত্তর প্রদেশ, রাজস্থানে

দুর্নীতি বাড়ছে উত্তর প্রদেশ, রাজস্থানে

২০টি রাজ্যে দুর্নীতি কমলেও উত্তর প্রদেশ, রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যে দুর্নীতি বেড়েছে। সেই তালিকায় এই দুই রাজ্য ছাড়াও রয়েছে বিহার, তেলঙ্গানা, কর্নাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং পাঞ্জাব। এই সব রাজ্যে সরকারি দফতরে ঘুষ নেওয়ার প্রবণতা বেশি। কারণ এখানকার বাসিন্দারা মনে করে ধীর গতিতে চলা কাজ তরান্বিত করতেই তাঁরা অফিসারদের ঘুষ দিয়ে থাকেন।

 সিসিটিভি আর কম্পিউটার পরিষেবা কমিয়েছে দুর্নীতি

সিসিটিভি আর কম্পিউটার পরিষেবা কমিয়েছে দুর্নীতি

২৪৮টি জেলার ১,৯০,০০০ বাসিন্দার উপর সমীক্ষা চালিয়েছিলেন সমীক্ষকরা। তাতে দেখা গিয়েছে যেসব সরকারি দফতরে কম্পিউটার পরিষেবা এবং সিসিটিভি নেই সেখানেই দুর্নীতি বেশি হয়েছে। সিসিটিভি এবং কম্পিউটারের ব্যবহার যে সব দফতরে রয়েছে সেখানে দুর্নীতি অনেকটাই কমেছে। নানা উপায়ে সরকারি দফতরে ঘুষ দেওয়া হয়। কখনও নগদ টাকা(৩৫ শতাংশ), কখনও দালালের মাধ্যমে(৩০ শতাংশ), উপহার হিসেবে(৬ শতাংশ)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+