গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল দেশের করোনা সংক্রমণ,ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করলেন গবেষকরা
গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল দেশের করোনা সংক্রমণ,ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করলেন গবেষকরা
গত ২৪ ঘণ্টায় দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ৩৮,৬২৮ জন। গতকালের চেয়ে অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ। গতকাল ৪৫হাজােরর কাছাকািছ পৌঁছে গিয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। তবে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন
৬১৭ জন। এদিকে বেশ কয়েকটি রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। মধ্যপ্রদেশ সহ ১০ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তেশুরু করেছে। আর ভ্যালুও বাড়ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। এই নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্র। করোনা নিয়ন্ত্রণে ইতিমধ্যেই একাধিক রাজ্যকে নির্দেশিকা পাঠানো হয়েছে।

কমল দৈনিক করোনা সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় দেশে কমল করোনা ভাইরাসের সংক্রমণ। একদিনে দেশেআক্রান্ত হয়েছেন ৩৮,৬২৮ জন। গতকাল ৪৫ হাজারের কাছাকাছি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তুলনামূলকভা বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজাের বেশি মানুষ। তবে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৬১৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৪,২৭,৩১৭ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছেন ৩,১৮,৯৫,৩৮৬জন। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,১২,১৫৩ জন। দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩,১০,৫৫,৮৬১ জন।

ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক
করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক বাড়ছে। কারণ গবেষকরা জানিয়েছেন ভ্যাকসিন আটকাতে পারবে না েডল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। ভ্যাকসিন ইমিউনিটি বাড়াতে পারলেও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে পারবে না বলে জানিয়েছেন গবেষকরা। যাঁরা এখনও ভ্যাকসিন নেননি তাঁদের অবিলম্বে িটকা নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষরা। তাঁরা দাবি করেছেন এতে জীবনের ঝঁকি কিছুটা হলেও কমবে। যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তেমন টিকা নিতে আগ্রহী নন, তাদের শঙ্কার বানী শুনিয়েছেন গবেষকরা। তাঁরা বলেছেন একবার করোনা আক্রান্ত হলেও দ্বিতীয়বার করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যাবে। ডেল্টা ভ্যারিয়েন্ট তাঁদের দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত করতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।

কেরলে বাড়ছে মৃত্যু, তামিলনাড়ুতে স্কুল খুলছে
করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে একাধিক রাজ্যে। তার মধ্যে শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৪৭ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯,৯৪৮ জন। অন্যদিকে কেরলের পাশের রাজ্য তামিলনাড়ুতে ২৩ অগাস্ট পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। কারণ নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ধর্মীয়স্থানে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি শুরু হয়েছে। তবে সেপ্টেম্বর মাস থকে খুলছে স্কুল। অন্যদিকে কর্নাটকেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। কর্নাটকের শিমোগা জেলায় পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণে আরটি-পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করা হয়েছে। শিমোগা জেলায় ঘুরতে যাওয়ার ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নিয়ে আসতে হবে পর্যটকদের।

মহামাষ্ট্র-মধ্যপ্রদেশে বাড়ছে সংক্রমণ
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫৪৯ জন। মারা গিেয়ছেন ১৮৭ জন। মধ্যপ্রদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ১০ িট রাজ্য নিয়ে বিশেষ উদ্বেগে রয়েছে কেন্দ্র। মধ্য প্রদেশে আর ভ্যালু দেখা গিয়েছে ৩০ জনের শরীরে। একই ভাবে তামিলনাড়ু, কেরল, কর্নাটকেও আর ভ্যালু উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৭১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েে উত্তর ২৪ পরগনায়। ৮৬ জন আক্রান্ত হয়েছেন সেখানে। অন্যদিকে কলকাতায় ৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দার্জিলিঙে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫ জন। গুজরাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ জন। জুলাই মাসের পর এই প্রথম করোনা ভাইরাসে এক জনের মৃত্যু হল গুজরাতে। অসমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪ জন। আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন।












Click it and Unblock the Notifications