ট্রাম্পের 'হুমকি' ,'ধন্যবাদ' পর্বের পর জবাব দিলেন মোদী! করোনা আবহে কিস্তিমাত করলেন প্রধানমন্ত্রী
প্রথমে এসেছিল হুমকি। পরে এসেছে ধন্যবাদ বার্তা। আমেরিকা করোনার সংকটকালে এভাবেই ভারতের প্রতি নিজেদের মনোভাব পোষণ করেছে। করোনার প্রতিকারে হাইড্রোঅক্সিক্লোরোকুইনাইন যাতে মার্কিন মুলুকে পৌঁছে যায়, তার জন্য প্রথমে ভারতকে 'হুমকি' দিতে শোনা যায় মার্কিন প্রেসিডেন্টকে। পরে ওষুধ পেয়ে যদিও তিনি ধন্যবাদ জানিয়েছেন মোদীকে। আর এবার এই সমস্ত পর্বের পর জবাব দিলেন মোদী।

'ডোনাল্ড ট্রাম্প আপনার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত'!
প্রথমে ধন্যবাদ বার্তা এসেছিল টুইটারে মার্কিন প্রেসিডেন্টের তরফে। আর তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন বার্তা। তিনি লেখেন, ' আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত প্রেসিডেন্ট ট্রাম্প। এমন সময়েই বন্ধুরা আরও কাছের হয়ে ওঠে। ভারত মার্কিন সম্পর্ক আগের থেকে অনেকটাই শক্তিশালী হল। ভারত কোভিড১৯ থেকে মানব সভ্যতাকে বাঁচাতে যথা সম্ভব সাহায্য করবে। আমরা একসঙ্গে জিতব এই পরিস্থিতি। '

ট্রাম্পের বার্তা
এর আগে ,আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট। টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভূতপূর্ব পরিস্থিতিতে বন্ধুদের মধ্যে সহযোগিতা জরুরি। এরপরেই হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোয় তিনি ভারত ও ভারতের জনগণকে ধন্যবাদ জানান। এই সাহায্য ভোলা যাবে না, মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেছেন, তাঁর শক্তিশালী নেতৃত্ব শুধু ভারতকে নয়, মানবতাকে সাহায্য করেছে এই যুদ্ধে।

এবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক!
এবার আসা যাক মঙ্গলবারের ঘটনায়, মার্কিন রাষ্ট্রনেতা জানিয়েছিলেন, তিনি রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। সেই সময় তিনি ভারত থেকে ম্যালেরিয়া মোকাবিলার ওষুধ হাইড্রোঅক্সিক্লোরোকুইন চেয়ে সাহায্য চান ভারতের। উল্লেখ্য, এই ওষুধেই করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে।যাতে মোদী সরকার এই ওষুধ আমেরিকায় রপ্তানীর ওপর কোনও নিষেধাজ্ঞা লাগু না করেন, তার জন্য আর্জি জানান ট্রাম্প। এরপর এদিন তিবনি বলেন, ভারত যদি ওষুধ না দেয় তাহলে তিনি প্রতিশোধ নিতে বাধ্য হবেন।

এরপর যা ঘটে..
মার্কিন মুলুক থেকে এমন হুমকি বার্তা আসতেই দেখা যায়, হাইড্রোঅক্সিক্লোরোকুইন থেকে স্বাস্থ্যমন্ত্রক নিষেধাজ্ঞা তুলে নেয়। যাতে বিশ্বের যে সমস্ত দেশে এই ওষুধের প্রয়োজন সেই দেশে এই ওষুধ যেতে পারে। এরপর বারত ব্রাজিলের জাকে সাড়া দিয়ে সেদেশেও পাঠায় হাইড্রোঅক্সিক্লোরোকুইনাইন।












Click it and Unblock the Notifications