করোনায় দৈনিক মৃত্যু কমলেও বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, চতুর্থ ওয়েভের আশঙ্কায় প্রহর গুণছে স্বাস্থ্যমন্ত্রক

করোনায় দৈনিক মৃত্যু কমলেও বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, চতুর্থ ওয়েভের আশঙ্কায় প্রহর গুণছে স্বাস্থ্যমন্ত্রক

গতকালের থেকে সামান্য পতন হয়েছে করোনা ভাইরাসের দৈনিক মৃত্যুর সংখ্যায়। গতকাল যেখানে ১১৩ জন মারা গিয়েছিলেন করোনা ভাইরাসের সংক্রমণে। সেই সংখ্যা শনিবার অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১০৮ জন। মোট মৃতের সংখ্যা এখন ১,৫৭,৬৫৬ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত কাল ১৭ হাজারের কিছু বেশি ছিল দৈনিক সংক্রমণ সেটা বেড়ে গিয়েছে গত ২৪ ঘণ্টায়। আক্রান্ত হয়েছেন ১৮,৩২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,১১,৯২০৮৮ জন।

করোনায় দৈনিক মৃত্যু কমলেও বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, চতুর্থ ওয়েভের আশঙ্কায় প্রহর গুণছে স্বাস্থ্যমন্ত্রক

করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৮০,৩০৪ জন। বাড়ছে সুস্থতার সংখ্যা। ১,০৮,৫৪,১২৮ জন সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। েদশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে একাধিক নেতা মন্ত্রী করোনা টিকা নিয়েছেন। শনিবার ধরমশালায় করোনা টিকা নিয়েছেন দলাই লামাও। এখন থেকে সব বেসরকারি হাসপাতালে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

১০ রাজ্যে করোনা সংক্রমণে রাশ টানতে তৎপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একাধিক জায়গায় লকডাউন শুরু হয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে টিকা করণ। ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে নতুন করে গাইডলাইন পাঠানো হয়েছে। মাস্ক ও সামাজিক দূরত্ব বিধি নিয়ে কড়া হয়েছে একাধিক রাজ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও পরিস্থিতির দিকে নজর রাখছে। আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় চতুর্থ ওয়েভের আশঙ্কা দেখা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+